somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

একজন পারভেজ মোশাররফ , এমন পরিণতি যেন কারো না হয় ...........

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিনি একজন সেনা প্রধান ছিলেন । যথেষ্ট যোগ্যতা, মেধা ও ধৈর্যের পরীক্ষা দিয়ে সে পদটি অর্জন করেছিলেন । কিন্তু রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা দখলের পালাবদল, সুযোগ , লিপ্সা ও নতুন মেরু করনের জন্য রাস্ট্রপতির পদটি দখল করে বসে ছিলেন । অভ্যন্তরীণ বেহাল অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রাজনৈতিক দমন পীড়নের কারণে সাধারণ জনগণের এক অংশ তাই তাকে স্বাগত জানিয়েছিলেন । হ্যাঁ, ঠিক ই ধরেছেন, আমি পাকিস্তানের সাবেক সফল সেনা প্রধান ও রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের কথা বলেছি । পারভেজ মোশাররফ পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করে ১৯৯৯ সালের ১২ই অক্টোবর তারিখে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। নানান পরীক্ষা নিরীক্ষার ও পশ্চিমা প্রভুদের গ্রীন সিগনাল পাবার পরই তিনি ২০০১ সালের ২০শে জুন তারিখে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

একটি গণতান্ত্রিক দেশে হুট করে রাষ্ট্র ক্ষমতা দখন করা সহজ কর্ম নয় । বুকের পাটা থাকতে হয় । শরীরের পুরোটাই কলিজায় ভরপুর হতে হয় । সেই সঙে দেশও প্রেম থাকতে হয় । শুধুমাত্র লোভ লালসার জন্য রাস্ট্র ক্ষমতা দখল করে কখনো সফল হওয়া যায় না । কারণ ক্ষমতা দখলের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীন ও বিদেশি শক্রুরা সক্রিয় হয়ে উঠে । ষড়যন্ত্র দানা বেধে উঠতে থাকে । পদে পদে শক্ররা জাল বিছিয়ে অপেক্ষা করে । খুব কাছের মানুষের ষড়যন্ত্রের কারণে খুন হবার সম্ভাবনা থাকে । কিন্তু পারভেজ মোশারফের ক্ষেত্রে তেমনটি হয়নি , আমেরিকার ও তার মিত্রদের সন্ত্রাস বিরোধী হামলার নামে অন্যায় ভাবে ইরাক ও আফগানিস্তানে হামলার কারণে । কথায় আছে সুযোগ সব সময় আসে না , মাঝে মাঝে আসে । মোশারফ সেই সুযোগটি পূর্ণ কাজে লাগিয়েছিলেন ।

অন্যায় একটি যুদ্ধে আমেরিকাকে সমর্থন করে মোশারফ সাহেব পাকিস্তানের ডুবতে থাকা অর্থনীতিকে বাঁচিয়েছিলেন ঠিকই,কিন্তু নিজে ডুবে গিয়েছিলেন , অভিশাপের অতলে । আমেরিকার প্রেসিডেন্ট জজ বুশ ও টনি ব্লেয়ার এই দুই খুনি মিলে মধ্যপ্রাচ্যে লাখ লাখ অসহায় মানুষকে হত্যা করেছিলো । সেই দায় ভার মোশারফেরও ছিলো । ক্ষমতায় টিকে থাকার মোহে আমেরিকাকে পূর্ণ সমর্থন দিয়ে তিনি হয়ে উঠেছিলেন, এশিয়ার সবচাইতে শক্তিশালী প্রেসিডেন্ট । রাজনৈতিক প্রজ্ঞার বলে , তিনি পাকিস্তানের চির শক্র ভারতের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন । আর এটিই পাকিস্তানের ডুবতে থাকা অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিলো ।

কিন্তু কথায় আছে, সাদা চামড়ার মানুষ কখনো কালো চামড়ার মানুষকে আপন ভাবে না । স্বার্থের কারণে বুকে টেনে নিলেও কার্য হাসিলের পরেই ছুড়ে ফেলে দেয় । মোশাররফের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি । দেশ প্রেমের কথা ভুলে গিয়ে পারভেশ মোশাররফ নিজের অজান্তেই আমেরিকার হাতের পুতুল হয়ে গিয়েছিলেন । আমেরিকাও তাই তাদের কার্য হাসিলের পর মোশাররফ সাহেবকে ছুড়ে ফেলে দিয়েছিলো । পরিণতিতে দেশ ত্যাগ । নির্বাসন জীবন। এবং শেষ পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু মরণ । এদিক দিয়ে আমাদের এরশাদ সাহেব ছিলেন ভাগ্যবান । ক্ষমতা এবং জনগনের ভালবাসা জীবনের শেষদিন পর্যন্ত পেয়েছিলেন ।

এতো কিছুর পরেও পারভেজ মোশাররফের শাসন পাকিস্তানের অর্থনৈতিক মুক্তি এসেছিলো । তিনি দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলীয় আবর্জনা দূর করেছিলেন। পাকিস্তানের জনগণ সে ফল ভোগ করলেও ভাগ্যের নির্মম পরিহাসে তিনি তা ভোগ করতে পারেননি । সত্যি বলতে , ক্ষমতাই এমন, ক্ষমতায় থাকলে সেটা ভোগ করা যায় না । ক্ষমতার বাহিরে গেলেই বুঝা যায় , ক্ষমতা আসলে মোহ ছাড়া আর কিছুই না । কোন সন্দেহ নেই , মোশারফ ছিলেন একজন দেশ ভক্ত, দেশ প্রেমিক মানুষ । দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও হাজার হাজার কোটি টাকা পাচার করেননি । ইউরোপ, আমেরিকায় বাড়ি, গাড়ি, নারী করেননি । কিন্তু তবুও তার মৃত্যু হয়েছে, কি করুণ অবস্থায় । একজন দেশ প্রেমিকের নির্বাসনে মৃত্যু সত্যিই কষ্টের । এমন পরিণতি যেন কারো না হয় ।

ক্ষমতা চিরস্থায়ী নয় হিরো থেকে জিরো হতে সময় লাগে না পক্ষান্তরে কর্মই চিরস্থায়ী কর্মই মানুষকে অমর করে। এটা ভুলে গেলেই সমস্যা । গতকাল তিনি পরকালের পথে যাত্রা করেছেন ..... ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।


সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×