somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

মৃত মানুষ কি তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে পারে ? পারলে উনি করতেন ।

১৫ ই জুন, ২০২৩ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নোয়াখালীর জেলা শহরে মা,মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক । জনতার হাতে ধরা পরার পর সে পুলিশের কাছে বক্তব্য দিয়েছে, সে ওমানে থাকতে ওই ভদ্রমহিলা অর্থাৎ মায়ের সাথে তার পরকীয়া ছিলো । মহিলা নাকি তাকে ব্যবসা করার জন্য টাকা , থাকার জন্য ফ্লাট দিতে চেয়েছিল । এখন না দেওয়ায় সে খুন করেছে । নিউজটা দেখার পর থেকে স্থির থাকতে পারছি না । মেজাজটা চিরচিরা হয়ে গেছে।

বিশেষ করে নিউজটা যে ভাবে প্রচার করা হচ্ছে তাতে সব দায় গিয়ে পরছে নিহত ওই মহিলার উপর । হত্যাকান্ডের শিকার হলেন আবার অসতি বলে দুর্নামের ভাগিদার ও হলেন ।

আমাদের সমাজে,নারী- পুরুষ ঘটিত বিষয়গুলো হট কেকের মতো খুব যায় । যে কোন অপকর্মের পর নারীর চরিত্রের সাথে জড়িয়ে একটা ঘটনা বলে দিলেই হলো । মুহুর্তে মূল ঘটনা থেকে সকলের নজর সড়ে যায় । সেটা যদি হয় , নারী পুরুষ ঘটিত কোন ঘটনা। তাহলে তো আর কথাই নেই । সবাই বাকা চোখে তাকিয়ে ভিকটিম নারীর দিকে । মনে মনে শতবার বলে, "মরছে ভালো হইছে । এমন মাগীর মরাই উচিত । " হাসপাতালের মর্গে যখন মহিলার শবচ্ছেদ হচ্ছে আমরা তখন তার চরিত্রের ব্যবচ্ছেদ করছি । কি চমৎকার মানবতা আমাদের, তাই না?

বছর দু'য়েক আগে ধানমন্ডিতে ফ্লাটে একা বসবাসকারী ষাট ঊর্ধ্ব এক কলেজ শিক্ষিকা কাজের লোকের হাতে নিহত হন । ধরা পরার পর সেই খুনি অকপটে বলে বেড়াচ্ছিল , ওই শিক্ষিকা নাকি তাকে যৌন হয়রানি করতে । যৌন নির্যাতন থেকে বাচার জন্য সে খুন করেছে । কুচভি ???

সে সময় ঘটনাটি মিডিয়াগুলোতে খুব প্রচার করেছিলো। ওই শিক্ষিকার আত্মীয়স্বজনকে হয়তো ওই নারীর চরিত্রের জন্য এখনও কথা শুনতে হচ্ছে । আমরা এতোটাই নিকৃষ্ট চরিত্রের মানুষ হয়ে গেছি যে, ঝগড়া লাগলে আপন বোনকেও বেশ্যা বলতে দেরি করি না । ছি .।

নোয়াখালির ঘটনায় খুনি সত্য না মিথ্যা বলছে সেটা প্রমাণ হবার আগেই খুনির বক্তব্য প্রচার করে ভিকটিম নারীর চরিত্রে আরেক দফা কলঙ্ক লেপন করে দেওয়া হলো। সাধারণত অপকর্ম করে ধরা পরার পর ভিগটিম নারী হলে খুনিরা নিজেকে বাঁচাবার জন্য খুনিরা খুব সহজেই নারীর চরিত্র নিয়ে নানা বক্তব্য দিয়ে নিজের অপরাধ হালকা করার এই প্রবণতা দেখা যায় । নোয়াখালীর ঘটনাটিও আমার কাছে তেমন মনে হয়েছে ।

যেহেতু মা,মেয়ে একা বাড়িতে থাকতো তাদের সামাজিক অবস্থা ভালো ছিলো তাই তাদের বাড়ি, সম্পদ দখল কিংবা সামান্য পরিচয়ের সূত্র ধরে বাড়িতে প্রবেশ করে মা একা বাড়িতে আছে বুঝতে পেরে ডাকাতির উদ্দেশ্যে এমনটা যে করে নাই তা ওই খুনিই বলতে পারবে । এ তাকে রিমান্ডে নিয়ে নিশ্চিত শতে হবে । নিশ্চিত না হয়ে কোন মহিলা সম্পর্কে খুনির এমন বক্তব্য মিডিয়ায় প্রকাশ করা ঠিক হয়নি । খুনের অনেক মটিভ থাকতে পারে । তাই চট করে কিছু বলে দেওয়া বা প্রকাশ করা একেবারে অনুচিত । এর ফলে নোয়াখালীতে সবাই মা, মেয়ে সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে । ওই নারী বেচে থাকলে হয়তো তথ্য প্রযুক্তি আইনে মামলা করতেন । খুনও হলেন আবার অপবাদ ও ঝুটলো কপালে ।

আমাদের এই মেকি সমাজে নারীদের চরিত্রে খুব সহজেই কলঙ্কের দাগ দিয়ে দেওয়া যায় । কোন নারী বা ব্যক্তি সম্পর্কে নিউজ প্রচার ও প্রকাশে দেশের আইন আরো কঠোর হওয়া উচিত ।


সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৩ দুপুর ২:৩১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

×