somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

এই যে লাল টসটসে তরমুজটি দেখছেন, হতে পারে এটি কাপড়ের রং দিয়ে লাল করা, ক্যামিকেল দিয়ে পাকানো । কিছু মানুষের দোষে দ্রব্য মূল্য বাড়ে

১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই যে লাল টসটসে তরমুজটি দেখছেন, কে জানে হতে পারে এটা কাপড়ের রং দিয়ে লাল করা, ক্যামিকেল দিয়ে পাকানো । সেকারিন দিয়ে মিষ্টি করা । খেলে নির্ঘাত ক্যান্সার না হলেও কিডনি বিকল হতে কতক্ষণ ?


মানুষ পারেও বটে !
বাঙ্গালীদের রসনা বিলাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এ নিয়ে বেশি কিছু বলতে গেলে শক্রু হতে বেশি সময় লাগে না । খাওয়ার জন্য বাঙ্গালী সব সময় আধা পাগলা থাকে। ভাব দেখায় কিছুই খায় না, কিন্তু সুযোগ পেলে হাড্ডিতে গোস্ত লাগিয়ে চিবায়। আমি নিজেও আছি এ দলে । টানা সাত দিন পোলাও খাওয়ার রেকর্ড আছে আমার । নিজের দোষটাও তো বলা উচিত :) ।

সকালে যে তরমুজ ২০০ টাকা, বিকালে সেটা ৮০০ টাকা হয়ে গেলেও কিছু পাবলিক সেটা দিব্যি কিনে নিয়ে যাচ্ছে। গরুর গোস্তর কেজি ৮০০ টাকা হলেও এদের মধ্যে কোন বিকার দেখা যায় না, দিব্যি পাঁচ, ছয় কেজি কিনে নিয়ে যাচ্ছে। ক্রয় ক্ষমতা থাকলেই কি কিনতে হবে ?

রোজা উপলক্ষে বাজারে যেসব ফলমুল পাওয়া যাচ্ছে , তার অধিকাংশই ভেজালে পরিপূর্ণ । তরমুজের ভেতর সেকারিন যুক্ত পানি ও কাপড়ের রং দিয়ে ইনজেক্ট করে মিষ্টতা ও লাল বানানো হচ্ছে । জেনে বুঝে তবুও কিছু পাবলিকের এসব কেনা চাই । এদের আয়ের উৎস না হয় নাই বা জানতে চাইলাম, কিন্তু এই শ্রেনীটা নিজেদের অজান্তেই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সেই হুশ বা জ্ঞানও এদের নাই।

এরাই ১ হাজার টাকার পোষাক হাসিমুখে ৫ হাজার টাকায় কিনে নিয়ে গিয়ে নিলজ্জের মতো অহংকারের হাসি হাসে। আর এ সুযোগটিই নেয় অসাধু ব্যবসায়ী নামের আর একটা শ্রেনী । যখন দেখে বাড়িয়ে দাম চাইলেই বিক্রি হয়ে যায় তখন চাইবে না কেন ? আগে বাজারে গিয়ে আধ পোয়া , এক পোয়া জিনিস পাওয়া যেতো , এখন আধ পোয়া , এক পোয়া কিছু চাইলে দোকানি বেচি না বলে মুখ ফিরিয়ে নেয় । খারাপ আচড়ন করে ।


রাতারাতি টাকার পাহাড় বানানো কিছু অসাধু মানুষের বেহিসাবি আচড়নের চাপটি গিয়ে পরে সরাসরি সাধারণ মানুষ ও দেশের অর্থনীতির উপর । নীতি,বোধ বিবর্জিত এই শ্রেনীর সংখ্যা বাংলাদেশে এখন সব চেয়ে বেশি।

২০০ টাকার তরমুজ যখন ৮০০ টাকা চাওয়া হয় তখন সেটা না কিনলেই তো আর মূল্য বাড়ে না। যে জিনিসটা না কিনলে কোন ক্ষতি নেই সেটা কেন অতিরিক্ত মূল্যে কিনতে হবে ? কিন্তু তবুও কিছু মানুষ হুমরি খেয়ে পরে সেটা কেনার জন্য। এরা কারা, কোথা থেকে এতো অল্প সময়ে আর্বিরভূত হয়েছে ঢাকা শহরে ভেবে পাইনা। এক পুরুষ আগেই এদের দিন আনতে পান্থা ফুরাতো । একবেলা খেলে অন্য বেলা না খেয়ে দিন কাটাতো ।

"রমজান মানুষকে সংযম শেখালেও এসব মানুষরুপি, অর্থলোভীরা কুত্তা পাগলা হয়ে যায় । সারা বছর ধরে এরা অপেক্ষা করে থাকে কখন রমজান আসবে আর কখন হারাম টাকার পাহাড় বানাবে । ঈমানদারদের সাথে তাদের এটাই পার্থক্য।"

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×