
অটোরিকশা রিকশা চুরি করে বছরে খেয়ে ফেলছে ৪ হাজার কোটি টাকার বিদ্যুৎ । জনগণের পকেট থেকে যাচ্ছে এ টাকা।
আসুন দেখি কারা এই চুরির ভাগীদার -
০১. অটোরিকশার মালিক
০২. রাজনৈতিক দলের নেতা
০৩. বিদ্যুতের কর্মচারী ও
০৪.পুলিশ ।
এই অবস্থায় , এনবিআর বা 'জাতীয় রাজস্ব বোর্ড" অটো রিকশার উপর করারোপ করে তাদের বৈধতা দিতে। ৪ হাজার কোটি টাকার রাজস্ব ফাকি বহাল রাখার জন্য ৫০০ কোটি টাকার রাজস্ব আদায়ের প্রলোভন । এতে অনুমান করা যায় , সারা দেশে অটোরিকশা থেকে সুবিধা ভোগীদের হাত অনেক লম্বা ।
একটি দেশের সার্বিক উন্নয়নে আমলাদের ভূমিকা অপরিসীম । কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে দেশ রসাতলে গেলেও আমলারা আমেরিকা,কানাডায় বাড়ি গাড়ি করে মাশাল্লা আছে । এনবিআর কর্মকর্তার সন্তানের ছাগল কাণ্ড তো জাতি দেখেছে । তাই নতুন সরকারকে অবশ্যই আমলাদের কর্মকাণ্ড ও সিদ্ধান্তের ব্যাপারে শতভাগ সর্তক থাকতে হবে । তা না হলে আমলাদের বাড়ি গাড়ি হলেও সরকারের অবস্থান হবে অন্য কোন রাষ্ট্রে ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



