somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্টিন স্করসিস - যার হাতে জ্যান্ত হয়ে ওঠে সেলুলয়েড

১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্যাক্সি ড্রাইভার দেখেছেন? অথবা দি ডিপার্টেড? অথবা গুডফেলাস, রেজিং বুল, গ্যাংস অফ নিউ ইয়র্ক, দি অ্যাভিয়েটর, শাটার আইল্যান্ড? দেখেননি? যত তাড়াতাড়ি পারুন দেখে ফেলুন তো!! এই মুভি গুলো না দেখলে আপনার মুভি দেখার ঝুলি রয়ে গেছে অনেকটাই অপূর্ণ!! সর্বকালের সেরা মুভিগুলোর তালিকায় এই মুভিগুলো খুব সহজেই স্থান করে নেবে!!

আসুন দেখি এই মুভিগুলোর নেপথ্যের মানুষটিকে।



ভদ্রলোকের নাম মার্টিন স্করসিস । তিনি একাধারে সিনেমা পরিচালক, প্রযোজক, স্ক্রীনরাইটার এবং ফিল্ম হিস্টরিয়ান। কিন্ত সিনে দুনিয়ায় তিনি বিখ্যাত ডিরেক্টর হিসেবে অসাধারণ কিছু মুভি উপহার দেয়ার জন্য।

কি আছে তাঁর মুভিতে? অসাধারণ ক্যামেরার কাজ, চমৎকার স্টরী লাইন, এবং বিশাল বড় ক্যানভাস। তাঁর মুভি আপনাকে ভাবতে শেখাবে, জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখাবে, এবং অতি অবশ্যই পুরো রান টাইম ধরে আপনার দৃষ্টি পর্দার উপর ধরে রাখবে। তাঁর মুভিতে আপনি খুঁজে পাবেন নিত্য নতুন মাত্রা । যতবার দেখবেন আপনার সামনে ততবারই নয়া রূপে হাজির হবে মুভিগুলো!! যেন কখনোই ফুরিয়ে যায় না ক্যামেরার পেছনে তাঁর ক্যারিশমা!!

কেমন হয় তাঁর মুভিগুলো?? কি তার বিষয়বস্তু?? তিনি মুলত ড্রামা জেনারের মুভি বানান। তাঁর ক্রাইম ড্রামা আছে (গুডফেলাস), থ্রিলার ড্রামা আছে (শাটার আইল্যান্ড), এমনকি বায়োগ্রাফী ড্রামাও আছে(দি অ্যাভিয়েটর)!! তাঁর মুভিগুলোতে আপনি নিজেকে খুঁজে ফেরা প্রাক্তন ভিয়েতনাম যোদ্ধাকে দেখতে পাবেন (ট্যাক্সি ড্রাইভার), দেখতে পাবেন অদম্য মেধাবী আকাশ বীরকে (দি অ্যাভিয়েটর) , দেখতে পাবেন অর্গানাইজড ক্রিমিনালদের ভিতরকার অবস্থা, অভ্যন্তরীণ কলহ, তাদের স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভাঙা (গুডফেলাস, দি ডিপার্টেড) !! মুভিগুলো আপনাকে নিয়ে যাবে সেলুলয়েডের মায়াময় জগতে, মুভি শেষ হওয়ার পরো আপনার মধ্যে রয়ে যাবে অনুরণন!

এবার আসি স্বীকৃতির কথায়। গুণী এই পরিচালক কোন স্বীকৃতি পেতে আর বাকি রাখেন নি! অস্কার, গোল্ডেন গ্লোব, এমি, বাফটা এমনকি DGA award ও তাঁর পাওয়া হয়ে গিয়েছে!! তবে সবচেয়ে সম্মান সূচক পুরস্কার অস্কারটা তিনি পেয়েছিলেন দি ডিপার্টেড মুভিটা পরিচালনা করার জন্য। কিন্তু তার আগে তাঁকে পেরিয়ে আসতে হয়েছে ৫ বারের মনোনয়ন!! সারাজীবনের কৃতিত্বের জন্য তিনি AFI Life Achievement Award পেয়েছেন।

তিনি The Film Foundation এবং World Cinema Foundation এর প্রতিষ্ঠাতা।

তো শুরু করে দিন তার মুভিগুলো দেখা। গ্যারান্টি দিচ্ছি, ঠকবেন না!!

অফ টপিকঃ তার মুভি 'দি অ্যাভিয়েটর' নিয়ে আমার বিগত পোস্টটা দিয়েছিলাম। দেখতে পারেন ইচ্ছা হলে!!

The Aviator - আকাশ ছোঁয়ার স্বপ্ন (মুভি রিভিউ)
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×