প্রিয় বাংলাদেশ, তুমি স্বাধীন হয়েছ ১৯৭১। তুমি কী জানো তোমার কোলে আজোও কতো হাজার হাজার দেশ প্রেমিক বাঙ্গালী প্রতি মুহূর্তে যুদ্ধ করে মরে যায়। জানো না। আমি যুদ্ধ দেখিনি। যে স্বাধীনতা তার দেশ এর সৎ, দেশের পক্ষের মানুষদের নিরাপত্তা দিতে পারে না সেই স্বাধীনটা দিয়ে আমি কী করবো ? আমার চোখের সামনে হাজার হাজার পরিচিত মানুষ যারা দেশের বিপক্ষে ১৯৭১ সাল থেকে কাজ করছে তারা সরকারী উচ্চ পর্যায়ে কাজ করছেন। বেসরকারী পর্যায়েও। তারা বাড়ী- গাড়ী, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লূটে নিচ্ছে। তাঁদের বহু রূপ। কেঊ নাম মাত্র আওয়ামীলীগ করে, কেঊ জামাত করে , কেঊ বিএনপি করে। অনেক ভার্সিটির টিচার যারা নতুন প্রজন্মের তারা অধিকাংশ দেশ বিরোধী। আমরা শুধু জামাতিদের বলি দেশ বিরোধী কিন্তু জামাতের কতো রূপ তা কেঊ দেখতে পায় না। এক দল আছেন নামাজ রোজা করেন, এক দল বিভিন্ন ক্ষমতাশীল রাজনৈতিক দলের(যখন যে দল ক্ষমতায় থাকে) সাথে যুক্ত। তাঁদের কথা বার্তা, বেশ ভূষা দেখে বুজবেন না এরা কারা।
আমি আর লিখতে পাড়ছি না , দরজা ভেজ্ঞে হয় তো আমায় নিয়ে যাবে। দরজায় শব্দ হোচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

