somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী দরকার কচি মনে আঘাত দেয়া

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এটা আমার লেখা প্রথম Blog. পছন্দ/অনুসরন না করুন। অন্তত একবার পড়লেও ভাল লাগবে।
আর যাদের নিয়ে লেখা হয়েছে। তারা একটু সহমর্মিতা পাবে।
আমি স্কুল পাশ করেছি ৫ বছর হল। সময়টা খুব বেশি না। কিন্তু এর মধ্যেই দেখলাম অনেক কিছুই পাল্টে গেছে। শুধু যে পড়ালেখা পাল্টেছে তাই নয়, পাল্টে গেছে পড়ানোর Systemও। এই পরিবর্তন ভালই লাগছিল। কিন্তু কিছু শিক্ষকের টাকা কামানোর নষ্ট মন মানসিকতার পরিবর্তন হয় নি। X( । বরং কিছু কিছু ক্ষেত্রে তা আর বেড়েছে। X((। এর মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে SBA.

SBA অর্থাৎ School Base Assessment. সম্ভবত ২০০৬ সালে বাংলাদেশের বিদ্যালয়গুলোতে SBA পদ্ধতি চালু হয়। এই পদ্ধতি অনুযায়ী বিদ্যালয়গুলোতে ১০০ এর বদলে ৭০ এর পরীক্ষা হত। বাকি ৩০ নম্বর শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় যেমন উপস্থিতি, বাড়ির কাজ, ক্লাস পরীক্ষা ইত্যাদির ওপর ভিত্তি করে দিত; বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন হয়।তখন চিন্তা করা হয়েছিল এ পদ্ধতির কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হয়ে উঠবে। শিক্ষার্থীরাও ক্লাসের প্রতি মনোযোগী হবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই ধারণাটি ভুল প্রমাণিত হয়। তাই পরের বছরই এটি বাতিলের ঘোষণা দেয়া হয়। এই পদ্ধতির সমস্যা ছিল যে শিক্ষার্থী বা শিক্ষক কেউই এ ব্যাপারে ঠিকভাবে জানতো না। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল যে কিছু কিছু শিক্ষক এই পদ্ধতিকে তাদের প্রাইভেট বাণিজ্যের মূলধন হিসেবে ব্যবহার করে। তারা উপস্থিতি, বাড়ির কাজ, ক্লাস পরীক্ষা এইসবের ওপর ভিত্তি করে নম্বর দিত না, দিত কে তার কাছে পড়ছে আর কে পড়ছে না; তার ওপর ভিত্তি করে। কিংবা কার বাবা মা তাদের কি পরিমান উপহার দিচ্ছে, তার ওপর। জাফর ইকবাল স্যার তখন রসিকতা করে বলেছিলেন, SBA এর মানে হল স্যার এর বাসায় এসো। তাই এই পদ্ধতি বাতিল হওয়াতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ এবং সাধারণ শিক্ষকরা খুশি হলেও খুশি হন নি ব্যবসায়ী শিক্ষকরা।
ঢাকার বেশ কয়েকটি বিদ্যালয়ে এখনও এই পদ্ধতি চালু আছে। এখানকার শিক্ষকরা এখন এই পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করেন এবং নম্বর দিয়ে থাকেন। যার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী মধ্য আয়ের পরিবারের। তাদের পক্ষে এতগুলো শিক্ষকের কাছে আলাদা আলাদাভাবে পড়া সম্ভব না। তারা শিক্ষার্থীদের শেখান না, শুধু পরীক্ষায় যা দিবেন তা পড়ান। তাই কিছু শিখতে হলে শিক্ষার্থীদের আলাদা গৃহ-শিক্ষকের প্রয়োজন হয়। শিক্ষকেরা এখন ক্লাসেও তাদের কাছে পড়ার জন্য বলে। এমনকি মাঝে মাঝে তারা বেতও ব্যবহার করেন।
এ দুর্যোগে শিক্ষার্থী এবং অভিভাবকেরা দিশেহারা। কিন্তু এ থেকে নিস্তারের উপায় তাদের জানা নেই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×