somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন আমি ইন্জিনিয়ার!

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্রগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বানিজ্যিক শহর। এই শহরটি বাংলাদেশের মানুষের কাছে খুব প্রিয় কারণ এই শহরের অদুরেই রয়েছে সারা বিশ্বের সবচেয়ে বড় বেলাভুমি।পাক পাখালীর কুহুতান, দূ-রে নীল সাগর যে কারো হৃদয় মুহুর্তেই গলিয়ে দিতে পারে এই সৈকত। এখানে নিজ শহর নবাবগন্জ, দিনাজপুর ছেড়ে আমি চট্রগ্রামের কক্সবাজারে বসবাস করি চাকুরীর সুবাদে। আমি আর আমার এক মাত্র স্ত্রী।
আমার এখান থেকে লাবনী বিচ মাত্র ২০ টাকা ভাড়া্। তাই আমার স্ত্রী প্রায়ই বায়না ধরে সীবিচে যাবে। অনেক সময় অফিস থেকে ফিরে ক্লান্ত অবস্থায় আমি স্ত্রীকে নিয়ে ঘুরতে যাই। একমাত্র বউ বলে কথা! তার হুকুম মানতে আমি বরাবর বাধ্য। একদিন শীতের সন্ধ্যায় আমার স্ত্রীর বায়না অনুসারে আমরা লাবণী সীবিচে ঘুরতে যাই। বসে ছিলাম সরকারী ডাবল চেয়ারে। শুধু আমি আর আমার স্ত্রী্। ভালই লাগছিল তবে ঠান্ডা একটু বেশী ছিল। চিন্তা করছিলাম বিধাতা হয়তোবা বিশালতার উদাহরণ হিসেবে সমুদ্র ও আকাশ তৈরী করেছিল্।
হটাৎ এক বৃদ্ধ কোথা থেকে যেন হাপাঁতে হাপাঁতে আসল। বয়স হয়েছে অনেক। দেখে মায়া হল তাকে আমি বসতে দেয়। আর বসেই কৃতজ্ঞতার একরাশ বুলি ছুড়লেন আমার দিকে। তারপরেই শুরু করলেন তার সন্তানদের সম্পর্কে বলতে। তার দুই ছেলে আর এক মেয়ে। কিন্তু তিনি বললেন তার তিন মেয়ে দুই ছেলে। পরে আমি বুঝতে পারলাম তিনি তার ছেলের বউদেরকে মেয়ের চোখে দেখেন। বয়স্ক বৃদ্ধ বললেন তার সন্তানেরা তাকে খুব বেশী ভালবাসে। তিনি কানে কম শুনেন তাই তার সন্তানেরা তাকে বাসা থেকে বেরুতে দেয় না।দুর্ঘটনা ঘটার ভয়ে। তার ছেলেরা আজ বাড়ীতে নেই, তো কি হয়েছে তিন মেয়েতো আছে! তাই তিনি লুকিয়ে বেরিয়েছেন সৈকত দেখতে। এসব বলে বৃদ্ধ বিদায় নিয়ে চলে গেলেন।
হটাৎ বুকের ভিতর যেন আমার হুঁ হুঁ করে কেঁদে উঠলো আমার! বাংলাদেশের এক প্রান্তে আমি অপর প্রান্তে আমার বাবা-মা। মাসে একবারের বেশী দুই বার ফোন দেই না আমি। তারা হয়তো তাদের একমাত্র সন্তান, আমার কথা অপরিচিত মানুষের কাছে গল্প করেন। হয়তোবা বলেন অনেক আহল্লাদ করে মানুষ করেছেন আমায়। বানিয়েছেন দেশের সেরা ইন্জিনিয়ারদের একজন। কিন্তু সময়ের পরিবর্তনে বড় হয়েছি আমি। দূরে চলে এসেছি আমি। আর তাই একটা মিনিট ফোন দেয়ার সময় পর্যন্ত আমার হয় না।


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×