somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮ কোম্পানির ওষুধ তৈরি ও বিক্রি বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে মানসম্মত অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যর্থ ২৮ কোম্পানির ওষুধ তৈরি ও বিক্রি ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ’ আদেশ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা ‘গুড মেনুফ্যাকচারিং প্র্যাকটিস’ অনুসরণ না করে ২৮টি কোম্পানি নিম্নমানের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন ও বিপণন করছে। এতে রোগ মুক্তির পরিবর্তে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হচ্ছে জনস্বাস্থ্যের ক্ষেত্রে।
একটি বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদন দাখিল করে এ’সব কোম্পানির ওষুধ মানসম্পন্ন না হওয়ায়, উৎপাদন বন্ধের সুপারিশ করে। কিন্তু এ’ বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় জনস্বার্থে এই রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দেন।
যেসব কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো হলো:-
1. এমিকো ফার্মাসিউটিক্যালস,
2. এজটেক ফার্মাসিউটিক্যালস,
3. বেঙ্গল টেকনো ফার্মা,
4. বেনহাম ফার্মাসিউটিক্যালস,
5. সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস,
6. ডিসেন্ট ফার্মা,
7. ডক্টর টিমস ফার্মাসিউটিক্যালস,
8. গ্লোবেক্স ফার্মাসিউটিক্যালস,
9. গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস,
10. ইনোভা ফার্মাসিউটক্যিালস,
11. ম্যাকস ড্রাগস,
12. মেডিমেট ল্যাবরেটরিজ,
13. মডার্ন ফার্মাসিউটিক্যালস,
14. মিসটিক ফার্মাসিউটিক্যালস,
15. ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস,
16. অরগানিক হেলথকেয়ার,
17. অয়েস্টার ফার্মা,
18. প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস,
19. প্রাইম ফার্মাসিউটিক্যালস,
20. সীমা ফার্মাসিউটিক্যালস,
21. হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস,
22. মমতাজ ফার্মাসিউটিক্যালস,
23. ইউনিক ফার্মাসিউটিক্যালস,
24. ইউনাইটেড কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস,
25. এফ এন এফ ফার্মাসিউটিক্যালস,
26. টেকনো ড্রাগস।
ওষুধের মান ঠিক রাখতে উৎপাদন পদ্ধতি, জনবল, কারখানার অবস্থান, পদ্ধতি, মোড়কজাতকরণসহ অনেক বিষয়ে নির্দেশনা রয়েছে ‘গুড মেনুফ্যাকচারিং প্র্যাকটিস’ বা জিএমপি নীতিমালায়।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×