somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুণ্ঠন, সম্ভ্রমহরণের ১৬ অভিযোগ -৬ আল ইহসান ডেস্ক:

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ প্রতিবেদন - ৩ মার্চ, ২০১৩



একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামাতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী। ট্রাইব্যুনাল-১এ নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি অভিযোগ গঠন করা হয়। অভিযোগে তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ছাত্রসংঘের প্রেসিডেন্ট ও আল-বাদরের প্রধান হিসেবে বুদ্ধিজীবী হত্যায় জড়িত থাকার প্রমাণ রয়েছে।
চার্জ-১১: মতিউর রহমান নিজামী ছাত্রসংঘের সভাপতি ও আল-বাদর বাহিনীর প্রধান হিসেবে পূর্ব-পাকিস্তানের বিভিন্ন স্থানে সমাবেশে বক্তৃতা দিয়েছে। একাত্তরের ৩ আগস্ট চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে পাকিস্তান ছাত্রসংঘের নিখিল পাকিস্তান সভাপতি হিসেবে বলে যে, ‘পাকিস্তান আল্লাহর ঘর। আল্লাহ একে বার বার রক্ষা করেছেন। ভবিষ্যতেও রক্ষা করবেন। দুনিয়ার কোনো শক্তি পাকিস্তানকে নিশ্চিহ্ন করতে পারবে না।’ সে আরও বলে যে, ‘আল্লাহ সেনাবাহিনীর মাধ্যমে তার প্রিয় ভূমির হেফাজত করেছেন।’ সে উপরোক্ত বক্তব্যের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদেরকে পবিত্র দ্বীন ইসলাম উনার অপব্যাখ্যা দিয়ে স্বাধীনতাকামী বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে হিন্দু আখ্যা দিয়ে নিশ্চিহ্ন করতে প্ররোচিত করেছে।
উক্ত সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসংঘের সভাপতি আবু নাসের বলে যে, ‘যেই হিন্দুর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পাকিস্তান অর্জন করেছি, সেই হিন্দুদের সঙ্গে আমরা কোনোদিন এক হতে পারি না।’ মতিউর রহমান নিজামীর উপস্থিতিতে উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যে নিজামীর মৌনতা উক্ত বক্তব্যের স্বীকৃতির শামিল।
চার্জ-১২: একাত্তরের ২২ আগস্ট ঢাকার ইসলামী একাডেমীতে আল-মাদানী স্মরণে এক আলোচনা সভায় মতিউর রহমান নিজামী বলে যে, ‘আল-মাদানীর রক্তের প্রতিশোধ নিতে পারলেই আমাদের শ্রদ্ধাবোধ প্রমাণিত হবে। আর এ প্রতিশোধ ইসলামের শত্রুদের সমূলে উৎখাতের মাধ্যমেই সম্ভব হতে পারে।’ সে সতর্কবাণী উচ্চারণ করে বলে যে, ‘ইসলামের ইতিহাসে শুধু শাহাদতের ইতিহাস নয়, ইসলামের ইতিহাস শত্রু নিধনের ইতিহাস। গাজী হয়ে আল্লাহর দ্বীনকে গালিব করারও ইতিহাস। পাকিস্তানকে যারা বিচ্ছিন্ন করতে চায় তারা এ দেশ থেকেই ইসলামকে উৎখাত করতে চায়। আজ ইসলামের শত্রুরা হাতে অস্ত্র নিয়েছে।’ সে সবাইকে জামাত নেতা আল-মাদানীর পথ অনুসরণ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×