somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিনো নিজেকে বিশ্ব চিনে নেবে তোমাকে

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




‘ইতিহাসে পাতিহাঁস, ভূগোলেতে গোল, অংকেতে গোল্লা হয়েছি পাগল।’ ফিজিক্স-কেমিস্ট্রি খটোমটো লাগে, অ্যাকাউন্টিংয়ের হিসাব টানে না মন। তারপরও ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে অনার্স, কিংবা বিবিএ। অতএব ভালো লাগুক বা না লাগুক, এ বিষয়টি নিয়েই পড়ে যাব, ক্যারিয়ার বানাব_ এমন দম বন্ধ জিদ কাজে আসে না। বরং ইচ্ছার ডাকে হ্যাঁ বলে, ঘুরে দাঁড়ানোর জন্য সাহস প্রয়োজন।
লেখার হাত যে বেশ ভালো, তার কোনোদিন মা-বাবাকে দেখানোর সাহস হয়নি। অতএব কালো মলাটের পার্সোনাল ডায়েরি। সব বন্ধুরা বিজ্ঞানে পড়বে। তাদের দেখেই মাধ্যমিকে সায়েন্স নেয়া। নইলে বাবা অফিসে মুখ দেখাবেন কী করে? দাদু গ্রামে কি বলবে? তারপর খাবি খেতে থাকা। বার দুয়েক অ্যাডমিশনের দেয়াল টপকাতে ব্যর্থ। কোনও রকমে কোথাও ভর্তি, মন চায় না, তবু রাত-দিন কি করে ভবিষ্যতে ভাত-কাপড় জুটবে তার প্রস্তুতি। কালো মলাটের ডায়েরিটা হারিয়ে যাওয়ার পর নতুন আর কেনা হয়নি। কোনও মানে হয়?
অমিতাভ ঘোষ বরাবরই ইংরেজি সাহিত্যের লেখক হতে চেয়েছিলেন। ইংরেজি ভাষার গল্প-উপন্যাস পড়ার আকর্ষণ স্কুলে পড়ার সময় থেকেই। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করার সময় অনার্সে বিষয় হিসেবে ইংরেজিই বেছে নেবেন এটাই স্বাভাবিক ছিল। নেননি। অনেকদিন পর লেখক হয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সিলেবাসের ইংরেজি সাহিত্যের বইয়ের নামগুলো দেখে উৎসাহ হারিয়ে ফেলেন। ইতিহাস নিয়ে পড়েন। এরপর অ্যানথ্রপলজি। এক্কেবারে অক্সফোর্ড থেকে মিসরের গ্রাম্যজীবন নিয়ে ডক্টরেট। তাই বলে থেমে থাকেনি সাহিত্যচর্চা। রবীন্দ্রনাথ থেকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ_ এই সময়টাতে ক্লাসের পড়ার ফাঁকে ফাঁকে চলতে থাকে দেশ-বিদেশের সাহিত্যপাঠ। মিসরের ওপর গবেষণার সময় রপ্ত করেন আরবি। পড়ে ফেলেন তোইবাস সালাহ, নগিব মাহফুজ, তফিক আল হাকিমের মতো আরব লেখকদের সাহিত্য। বাদ যায়নি এমস টুটলোর মতো আফ্রিকান লেখকরাও। অনার্সের ইংরেজি সিলেবাসের ভরসায় থাকলে পরিধিটা কি এত বিস্তৃত হতো?
অনার্সে ফিজিক্স আছে, অতএব ভালো লাগুক বা না লাগুক, এ বিষয়টি নিয়েই পড়ে যাব, ক্যারিয়ার বানাব_ এমন দম বন্ধ হওয়া জিদ ডাস্টবিনে ফেলে আগ্রহের ময়দানটায় ঝাঁপিয়ে পড়ার সাহস দেখাতে পেরেছিলেন বলেই বড় ঐতিহাসিক রবার্ট হ্যাকওয়েথ বা নাকিব মাহমুদনাসি চলচ্চিত্র নির্দেশক হতে পেরেছেন। কোনোদিন ফিল্ম-স্কুলে পাঠ না নেয়া ইরানি নাকিব মাহমুদনাসি ‘ডিএকটর’-এর প্রথম শুটিংয়ের আগে পর্যন্ত কোনোদিন স্টুডিওতে যাননি। তার নিজের কথায় ‘ছবি বানানো শিখেছি আমার প্রথম সিনেমাটা বানাতে বানাতে। তার আগে প্রচুর দেশ-বিদেশের সিনেমা দেখতাম। ফিল্ম নিয়ে পড়তাম।’ ফিজিক্সে অনার্স করার পর আফ্রিকান রবার্ট হ্যাকওয়েথ লন্ডন স্কুল অব বিজনেস থেকে ম্যানেজমেন্ট পড়েন। সেসব ময়দানে যেতে ভালো লাগেনি। ইতিহাসেই ছিল তার বরাবরের গ্রহ। আর দেরি না করে ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইতিহাসে পিএইচডি। নিম্নবর্গীয় ইতিহাস চর্চায় রবার্ট হ্যাকওয়েথ নামটি এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। প্রতিটি শিশু পৃথিবীতে ভূমিষ্ঠই হয় কিছু না কিছু প্রতিভা নিয়ে। বড় হয়ে কি হব_ সে লক্ষ্য নির্ধারণ করার আগে আত্মোপলব্ধি বা নিজের প্রতিভা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। সেই ট্যালেন্টটাকে চিনে নিয়ে তার বিকাশ ঘটাতে হবে। আর দরকার প্রচেষ্টার সঙ্গে প্রবল ইচ্ছাশক্তিকে মেশানো, লক্ষ্যে পৌঁছানোর জন্য দাঁতে দাঁত চেপে জিদ বা কমিটমেন্টও বলা চলে। চলার পথে জীবনের বিভিন্ন ময়দান থেকে আহরিত জ্ঞান, অভিজ্ঞতা সবকিছু সামনের গোলটায় পৌঁছানোর জন্য কখন কতটা ঢেলে দিতে হবে তার বুঝসুঝ ঠিকমতো না থাকলে সাফল্যের শীর্ষে পৌঁছানোর যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যর্থতার পাদদেশে পড়ে থাকতে হতে পারে সারাটা জীবন। বাইরের কোনও চাপের কাছে নতি স্বীকার না করে, শীর্ষে পৌঁছানোর রুটটা নিজের আগ্রহ অনুযায়ী বেছে নেয়া উচিত। চিনে নাও নিজের শক্ত জায়গাটা। পরিশ্রমটুকু সেই ময়দানেই উজাড় করে দাও যেখানে তুমি স্বচ্ছন্দ। তাহলেই সাফল্য।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×