somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৩ যেন ক্যারিয়ারে আনলাকি না হয়

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কি হতে চাই, কি করতে চাই, এসব প্রশ্নে ঘুরপাক খেতে খেতে বেলা গড়িয়ে যায়। আর কর্মক্ষেত্র নামক যুদ্ধে নামার সময় চলে আসে। স্টার্টিং লাইন থেকে পাখির চোখে ফিনিশিং লাইনের দিকে যারা চেয়ে আছেন, তাদের জন্য ফেলে আসা বছরে কাজের সুযোগ সম্পর্কে খুব বেশি উৎসাহিত হওয়ার কিছু ছিল না। মন্দার রেশ মিটলেও ২০১১ সালের থেকে বেশ নড়বড়ে ছিল ২০১২। নতুন চাকরির ক্ষেত্র প্রস্তুত হলেও চাকরির সুযোগ কমে গিয়েছিল প্রায় ২১%। কর্মপ্রার্থীদের আশা, রয়েছেন নতুন বছরে হয়তো এ অবস্থা কাটবে এবং সুযোগ বাড়বে। ২০১৩ প্রত্যাশা পূরণ হবে কিনা, তা নির্ভর করবে কতগুলো মূল কর্মক্ষেত্রের ওপর। এফএমসিজি, রিটেল, ফার্মার -এর মতো ক্ষেত্রগুলোয় কাজের সুযোগ তৈরি হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু অনেকের মতে, রিয়েল এস্টেট, পরিকাঠামো কিংবা টেলিকমের মতো সেক্টরে কাজের সুযোগ কমতে পারে। সব মিলিয়ে চাকরির বাজার বর্তমানে খারাপই বলা যায়। আশঙ্কার বিষয়, অদূর ভবিষ্যতে সে অবস্থা পাল্টানোর সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাই এমন কিছু করা উপযুক্ত হবে না যাতে আপনার বর্তমান অবস্থা খারাপ হয়। তাই আপনার ক্যারিয়ারে মনোযোগ দিতেই হবে। ২০১৩ সালে আপনার ক্যারিয়ারের উন্নতিকল্পে তাই রইল বেশ কিছু পরামর্শ।

● নতুন করে আবিষ্কার করুন নিজেকে
নিজেকে নিয়ে নতুন করে ভাবুন, নতুন কাজে হাত দিন। অন্যরকম কিছু করার চেষ্টা করুন। আপনার প্রাত্যহিক জীবনের অভ্যাস থেকে বেরিয়ে আসুন। দেখবেন পুরনো সবকিছু আপনার কাছে নতুন হয়ে উঠেছে। এমনকি এর ফলে অনেক সুযোগও আসবে আপনার কাছে। হয়তো এমএস এক্সেলের ফর্মুলা দিয়ে যোগ-বিয়োগ বুঝতেন না; সময় দিয়ে বোঝার চেষ্টা করুন। যখনই শিখে ফেলবেন দেখবেন কত সহজ ছিল। এখন দেখুন আপনার দক্ষতার মুকুটে যোগ হল আরেকটা পালক।

● তৈরি থাকুন সব সময়
‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।’ টার্গেট জব ছিল এক, করতে চাচ্ছেন আরেকটা। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তাহলে দেরি কেন? পরবর্তী ইনিংসের জন্য প্রস্তুতি নিন। যদিও একঘেয়ে শোনাবে, তবুও বেশির ভাগ সময়েই ইন্টারভিউ টেবিলে কর্মপ্রার্থী উপযুক্ত হোমওয়ার্ক না করেই উপস্থিত হন। এ ধরনের হঠকারী কাজ নিজেরই ক্ষতি করবে। উল্টো ভাগ্যকে দোষারোপ।

● নমনীয় হন
রাজনৈতিক ডামাডোল আর অর্থনৈতিক মন্দার বাজারে পেশা নির্বাচনের একান্ত নমনীয় হওয়া দরকার। ‘কঠিনব্রত নিয়ে’ নামতে হবে আপনাকে মাঠে। ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এমন মানসিকতা তৈরি করতে হবে যাতে পরিবর্তিত পরিস্থিতিতে সহজেই মানিয়ে নেয়া যায়। এমনকি ব্যক্তি হিসেবেও এই মানসিকতা আপনাকে সাফল্য এনে দেবে। তাই বলে আত্মসম্মান বাজারে বিকিয়ে দেয়া যাবে না। এমন করলে টাকা আসবে সম্মান নয়।

● বাড়ান যোগাযোগ
জব মার্কেটে টিকে থাকার জন্য যোগাযোগ তৈরি করা একান্ত দরকার। তাই মেলামেশা শুরু করুন সমমনস্কদের সঙ্গে। এর ফলে যেমন আপনার জানা-বোঝার পরিধি বাড়বে, তেমনই আপনার সাফল্য এনে দেবে। সুযোগ যে কোনও সময়ে যে কোনও দিক থেকে উপস্থিত হতে পারে।

১৩ সংখ্যাটার পরিচিতি আনলাকি হলেও ২০১৩ সালটা আপনার জন্য হয়ে উঠতে পারে সৌভাগ্য আর সাফল্যের। তাই এগিয়ে চলুন সামনে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×