somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নিউমেরো উনো ’ হতে গেলে

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরির বাজার খুব একটা সুবিধার নয়৷ আশঙ্কা , এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে৷ ফলে কেরিয়ারে সফল হওয়ার জন্য আপনার চাবিকাঠি ‘নিউমেরো উনো ’৷ অর্থাৎ, এক নম্বর হওয়া৷ লিখছেন তিতাস সেন

চাকরির বাজারে কখনোসখনো মন্দা হয়৷ সেই কথা মাথায় রেখে বর্তমানে যে জায়গায় চাকরি করছেন , সেখানে অসুবিধায় পড়তে পারেন এমন কিছু করবেন না৷ বরং পাখির চোখে দেখুন , পরিকল্পনা করুন কীভাবে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারেন৷ কেরিয়ারের জন্য বেশি সময় ব্যয় করুন৷ সঠিক সিদ্ধান্ত নিন৷ নতুন লক্ষ্য বাছুন৷ নতুন চ্যালেঞ্জের জন্য সবসময় তৈরি থাকুন৷ কাজে লেগে থাকার ক্ষমতা অর্জন করুন৷ তাহলেই দেখবেন আপনার কাজ , পারফরম্যান্স আপনার পরিচয় হয়ে উঠবে৷ আপনি কাজের জায়গায় হয়ে উঠবেন ‘নিউমেরো উনো ’ বা এক নম্বর৷ ৷


নিজেকে চিনুন
আপনার পেশার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনার আয়ত্ত্বে৷ কিন্তু নিউমেরো উনো হতে গেলে এই সুবিধের আর স্বাচ্ছন্দ্যের জায়গাগুলো থেকে একটু বেরোতে হবে৷ একই ক্ষেত্রের অন্য দিকগুলো নিয়ে কাজ করুন৷ তাহলে আপনার কাজটা আপনার আয়ত্তে রইল৷ আবার নতুনের ছোঁয়াও লাগল আপনার একঘেয়ে কাজে৷ সুবিধে হল , আপনি অলরাউন্ডার হয়ে উঠলেন৷ আজকালকার এই কঠিন র্যাট রেসের যুগে অলরাউন্ডার হওয়াটা দরকারি৷

একইসঙ্গে কোন কাজটা আনন্দ দিচ্ছে দেখুন৷ ভালো লাগার কাজটা করতে আপনার উৎসাহ বেশি থাকবে , তাই সময়ও কম লাগবে৷

আপনার কর্মক্ষমতা , অক্ষমতা আর পারদর্শীতার ওপর নির্ভর করে আপনার লক্ষ্য বাছুন৷ লক্ষ্য যেন বাস্তব আর সম্ভব হয়৷ বুনো হাঁসকে ধাওয়া করার মতো কোনও অসম্ভবকে ছোঁয়ার চেষ্টা করবেন না৷

সাফল্যের সিঁড়ি

গোঁড়ামি বাদ দিন৷ নমনীয় হন৷ পরিবর্তনের সঙ্গে পা মিলিয়ে চলার মতো কাজের স্ট্র্যাটেজি তৈরি করুন৷ পরিকল্পনায় ফ্লেক্সিবিলিটি আনুন৷ না হলে রদবদল হলেই ধসে পড়বে আপনার পুরো প্ল্যানিং৷

যোগাযোগ বাড়ান৷ নেটওয়ার্কিং -এর যুগে এটা খুব একটা সময়সাপেক্ষ নয়৷ কারণ কোন সূত্র ধরে যে সুযোগ আসবে , তা হয়তো আপনিও জানেন না৷ বসের সঙ্গে আলোচনা করুন৷ আপনার ভবিষ্যতের প্ল্যান বা নতুন কোনও আইডিয়া৷ উনি আপনাকে উপদেশ দিতে পারেন৷ সেটা কাজে লাগান৷

নিউ ইয়ার রেজোলিউশনের মতো কেরিয়ার সংক্রান্ত যাবতীয় ভাবনাচিন্তা ভুলে যাবেন না৷ লক্ষ্য স্থির করুন৷ তারপর রেজোলিউশন নিন ...৷



আপনি যে লক্ষ্যে পেঁৗছতে চান তাকে কয়েক ধাপে ভাগ করুন৷ একটা একটা করে ধাপ পেরোন৷ দেখবেন , এতে আপনার আত্মবিশ্বাস বাড়ছে৷ কাজ করার উৎসাহও পাচ্ছেন৷ সামগ্রিকভাবে পুরো কাজটা দেখলে আপনার অসম্ভব মনে হবে৷ পর্বত অতিক্রম করতে হবে বলে মনে হতে পারে৷ তাই যাত্রাপথ ধাপে ধাপে ভেঙে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে৷

‘হাল ছেড়ো না বন্ধু’ এই মন্ত্র আপনার কর্মক্ষেত্রেও কাজে লাগবে৷ আপনার কাজে বহু প্রতিকূলতা আসবে৷ অপেক্ষা করুন৷ কিন্তু হাল ছাড়বেন না৷

সিদ্ধান্তে অনড় থাকুন৷ চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পেঁৗছনোর আগে ভাবুন৷ বারবার ভাবুন৷ ছেড়ে দেওয়ার কারণ ভাবুন৷ রয়ে যাওয়ার কারণ ভাবুন৷ কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর ভাববেন না৷ নাঃ ! একবারও ভাববেন না৷ ‘ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবিও না ’৷

তৈরি থাকুন৷ রেসের ঘোড়ার মতন সবসময় চর্চায় থাকুন৷ রেডি থাকুন৷ যে কোনও দিন আপনার ইন্টারভিউ কল আসতে পারে৷ নতুন কোম্পানিগুলো সম্বন্ধে তথ্য সংগ্রহ করুন , যতটা সম্ভব৷ হোমওয়ার্ক করে রাখুন৷ সেটাই শ্রেয়৷

বাকি নিউ ইয়ার রেজোলিউশনের মতন , কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত উড়িয়ে দেবেন না৷ নিজেকে একটু সময় দিন৷ চিনে নিন৷ তারপর রেজোলিউশন তৈরি করুন৷ কেরিয়ার নিয়ে সিরিয়াস হোন৷ নতুন ছোঁয়া আনুন একঘেয়ে কর্মক্ষেত্রে৷ ইনোভেটিভ ভাবনা থাকলে কাজে লাগান৷ তাহলে এই মন্দার বাজারেও আপনিই চ্যাম্পিয়ন৷ নিউমেরো উনো৷
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×