somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওস্তাদের মার শেষ রাতে ! কিন্ত্ত ওস্তাদ না হলে

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন আলাদীনের আশ্চর্য প্রদীপও ফেল৷ মুখ থুবড়ে পড়ার সমূহ সম্ভাবনা৷

মেরেকেটে একমাসও নেই পরীক্ষার৷ দিনরাত কোমরবেঁধে পড়ছে৷ বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রায় নেই বললেই চলে৷ শুধু পড়া আর পড়া৷ বেশিরভাগই ঝেড়ে মুখস্ত৷ তবু মহাফাঁপড়ে পড়েছে সন্ত্ত৷ এখনও অনেকটা পড়া বাকি৷ যতটা হয়েছে তার বেশিরভাগই মনে থাকছে না৷ সব পড়াই নতুন লাগে৷ কাউকে যে জিজ্ঞেস করবে , তারও উপায় নেই৷ সিলেবাস শেষ হয়ে যাওয়ায় ক্লাস -কোচিং সব বন্ধ৷ বন্ধুরাও পরীক্ষার প্রস্ত্ততিতে ব্যস্ত৷ স্যারদের কাছে গেলে বিষয়টা তাঁরা বুঝিয়ে দেবেন ঠিকই , কিন্ত্ত বেশিরভাগ পড়াই তো নতুন লাগছে৷ বারবার যেতে -আসতে সময়ও কম অপচয় হবে না৷ বন্ধুদের বারবার ফোনে বিরক্ত করতেও খারাপ লাগে৷ কী করবে কিছুই বুঝে উঠতে পারে না সন্ত্ত৷ রেজাল্ট ভালো করার জন্য আরও বেশি পরিশ্রম করতে রাজি সে৷ কিন্ত্ত পরীক্ষা ভালো হতেই হবে৷ কিছুই যে মনে থাকছে না , বুঝতেও পারছে না , সময়ও কম , অনেক পড়া বাকি৷ কবে মুখস্থ শেষ করবে আর কবে রিভাইজ দেবে ?

শুধু একা সন্ত্ত নয় , এমন সংকটজনক পরিস্থিতির সম্মুখীন ফাইনাল পরীক্ষার আগে অনেক ছাত্র -ছাত্রীরই হতে দেখা যায়৷ এর জন্য তারা নিজেরাই দায়ী৷ এরা সারাবছর টইটই করে ঘুরে বেড়ায় , বাড়ির লোক যতই যা বলুন পড়তে বসতে এদের অ্যালার্জি৷ ক্লাসে স্যার পড়াবেন আর বাবুরা পেছনে বসে খাতার পাতায় কাটাকুটি খেলবেন ! কোচিং ক্লাস এদের কাছে কফি -হাউসের আড্ডা ! সারাবছর ভাবখানা এমন , ‘আরে পরীক্ষা তো অনেক দেরি৷ ওস্তাদের মার শেষরাতে৷ ’ অথচ সেই রাতগুলোই ওদের কাছে দুঃস্বপ্নের রাত হয়ে ওঠে৷ তখন নিজের উপরই রাগটা বেশী হয়৷ মনে হতে থাকে - ইস ! যদি আর একটু আগে থেকে পড়াটা শুরু করতাম৷ স্কুল যখন সারাবছর করলাম , তখন ক্লাসে স্যারের কথাগুলো যদি আর একটু মনোযোগী হয়ে শুনতাম৷ এদের গল্পটা বেশ মজার - সারা বছর পড়বেও না , আবার রেজাল্টও খারাপ করতে রাজি নয়৷ আলাদীনও বুঝি আশ্চর্য প্রদীপের জিনের সামনে এমন আবদার করতে শরমিন্দা হবে !

দিনরাত একদিক থেকে সব মুখস্থ করে যাওয়া হবে আর ব্রেইন তা ধরে রাখবে আর পরীক্ষা এলেই একদিক থেকে উগরে দেবে এমন ভাবাটাই ভুল৷ সন্ত্তদের বোঝা উচিৎ , মানবমস্তিষ্কের একটা ধারণক্ষমতা আছে৷ অথচ তারই সহপাঠী শুভ পরীক্ষার সময় এতো রাত জেগে পড়েও না , মুখস্থও করে না৷ অথচ রেজাল্টের দিন দেখা যায় প্রথম পাঁচে শুভর নাম আছেই৷ শুভ যেটা করে সেটা হল , স্যার -দিদিমণিরা যখন পড়ান তখন সে বিষয়টা মন দিয়ে বোঝার চেষ্টা করে৷ নোট নেয়৷ আর হোমওয়ার্কগুলো নিয়মিত করে৷ কাজটা কি খুব কঠিন ?৷
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×