somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুয়াশার কাহিনী

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুয়াশা কী?
কুয়াশা হল ভূমির সংস্পর্শে থাকা মেঘমালা। কুয়াশা গাঢ় হতে পারে, আবার পাতলাও হতে পারে। সাধারণভাবে কুয়াশাকে আমরা দেখতে পাই যখন তাতে অসংখ্য ছোট ছোট জলকণার উপস্থিতির থকে। শুধুমাত্র গ্যাস হলে কুয়াশা আমরা দেখতে পেতাম না। কিন্তু কুয়াশার মধ্যে দৃশ্যমানতা খুবই কম। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন-এর মতে কুয়াশার মধ্যে দৃশ্যমানতা এক কিলোমিটারের কম থাকে। তবে খুব গাঢ় কুয়াশার ক্ষেত্রে দৃশ্যমানতা কখনও কখনও প্রায় শূন্যে পৌঁছে যায়! কুয়াশা আর ধোঁয়াশার মধ্যে পার্থক্য হল এদের ঘনত্বে, যা কিনা এদের ফলে সৃষ্ট দর্শনযোগ্যতার হ্রাস দ্বারা হিসাব করা হয়: কুয়াশার কারণে দর্শনযোগ্যতা এক কিমির কম হয়, যেখানে ধোঁয়াশা দর্শনযোগ্যতা ২ কিমির বেশি হ্রাস করে না।


যেভাবে তৈরি হয় কুয়াশা?
অনুকূল পরিস্থিতিতে যেমন দ্রুত কুয়াশা তৈরি হয় তেমনি প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে নিমেষেই কুয়াশা উধাও হয়ে যেতে পারে। সবটাই নির্ভর করে তাপমাত্রা ও আর্দ্রতার আপেক্ষিক অবস্থার উপরে। সাধারণত, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল থাকলে, বায়ুতে মিশে থাকা জলীয়বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। একে বলে ঘনীভবন। অনেক সময় বায়ুতে ভাসমান খুব ছোট ছোট ধূলিকণা, লবণের কণা ইত্যাদি আশ্রয় করে এ-সব জলকণা ভেসে থাকে এবং কুয়াশা সৃষ্টি করে। রাতের আকাশ পরিষ্কার এবং বায়ু প্রবাহ শান্ত থাকলে, দিনের বেলা সূর্যতাপে তাপিত ভূ-পৃষ্ঠ রাতে দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়লে, ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঠান্ডা ও আর্দ্র হয়ে পড়ে এবং কুয়াশা তৈরির উপযুক্ত অবস্থার সৃষ্টি হয়। এই সময় সাধারণভাবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দাঁড়ায় একশো শতাংশে। আমাদের চারপাশে এই ধরনের কুয়াশাই আমরা দেখতে পাই। তবে, সমুদ্রের উপকূলভাগে, উষ্ণতর বায়ু, শীতল সমুদ্রের পনির সংস্পর্শে আসলেও কুয়াশার সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কোনও কোনও অংশে এই ধরনের কুয়াশা দেখা যায়। তবে সাধারণত শীতকালে, ভয়ংকর কুয়াশা তৈরি হয় কোনও কোনও পাহাড়ি উপত্যকায়। চারদিক পাহাড় ঘেরা জায়গায়, শীতল-ভারী বায়ু কোথাও বেরোতে না পেরে এই ধরনের জমাট কুয়াশা তৈরি করে। মনে রাখতে হবে, ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর যখন তার ঠিক উপরের বায়ুস্তরের থেকে বেশ খানিকটা বেশি ঠান্ডা হয়ে যায় তখন কুয়াশা সব থেকে স্থায়ী হয়। উঁচু পার্বত্য অঞ্চলে, স্ক্যান্ডিনেভিয়া বা অ্যান্টার্কটিকায় কুয়াশার জলকণাগুলি জমে তুষার কণায় পরিণত হয় এবং উঁচু-নিচু ভূ-পৃষ্ঠের সর্বত্র যেন তুষার চাদরে ঢাকা পড়ে যায়।


কুয়াশার রকমারি
পৃথিবীর সর্বাধিক কুয়াশাচ্ছন্ন অঞ্চল হল কানাডার নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাঙ্ক নামক অঞ্চল। বছরে ২০০ দিনেরও বেশি সেখানে ঘন কুয়াশা চারদিক থেকে ঢেকে রাখে। প্রায় একইরকম কুয়াশাপ্রবণ অঞ্চলগুলির মধ্যে রয়েছে, উত্তর আমেরিকায় ক্যালিফোর্নিয়ার পয়েন্ট রিয়েস, দক্ষিণ ইউরোপের বিভিন্ন অঞ্চল, দক্ষিণ আমেরিকায় চিলির দক্ষিণ উপকূল, আফ্রিকায় নামিবিয়ার উপকূলভাগ ইত্যাদি উল্লেখযোগ্য।
ডিসেম্বর-জানুয়ারি মাসে, বিশেষত আমাদের উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলও কুয়াশার ঘেরাটোপে চলে যায়, ভীষণভাবে বিপর্যস্ত হয় জনজীবন। মন্থর হয়ে পড়ে সমস্তরকম বাহন।
বিমানবন্দরের রানওয়েতে দৃশ্যমানতা ৬০০ মিটারের কম হয়ে গেলে সাধারণত কোনও বিমানকে ওঠা বা নামার অনুমতি দেওয়া হয় না। ‘জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি’ সাম্প্রতিক তাদের এক গবেষণা থেকে জানাচ্ছে মজার তথ্য, কুয়াশার কাছে শুধু বিমান নয়, মশাও কুপোকাত! বৃষ্টির মধ্যেও মশা উড়তে পারে কিন্তু কুয়াশা যত গাঢ় হতে থাকে কিছুতেই আর উড়তে পারে না।
বন্যার মত কুয়াশার সবটাই যে খারাপ, এমনটা কিন্তু বলা যাবে না। পৃথিবীর কিছু শুষ্ক অথচ কুয়াশা প্রবল অঞ্চল যেমন পেরুর একটি অংশের মানুষ কুয়াশা থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। কারণ সেখানে পানির উৎসের অভাব রয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক-এর প্রতিবেদন থেকে জানা যায়, কুয়াশা থেকে পানি সংগ্রহের কাজে ব্যবহৃত হয় বিশাল এক ধরণের বিশেষ পর্দা। যেখানে কুয়াশার জলকণাগুলিকে সংগ্রহ করে নীচে একটি পাত্রে জমা করা হয়। এই ধরনের একটি পর্দার সাহায্যে, একদিনে, ১০০ গ্যালনেরও বেশি পানি সংগ্রহ করা যায়!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×