somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্ন দুঃস্বপ্ন
তুমি যদি আজ পাশে থাকতে,তাহলে আমার স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হত না . . . . . .

ছোটগল্পঃ স্বপ্নীল প্রেমের অকালমৃত্যু

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্বঃ ১

ভার্সিটির দিন গুলো ভালই কাটছিল,পুলকের|
সকালে ঘুম থেকে উঠে ক্লাশে যাওয়া,ক্লাশ
শেষে ঝুপড়িতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া|
কখনো বা বন্ধুদের সাথে বেসুরে গলায় গান
গাওয়া|গানের ফাঁকে ফাঁকে আলী ভাইয়ের
দোকানের চা এ ,চুমুক না দিলে যেন গানই
জমতো না|পুলক,
লেখাপড়া পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের
সাথে প্রথম থেকেই জড়িত ছিল|পুলকের
মনে যে কখনো প্রেম,ভালবাসা নাড়া দেয়নি|
এমনটা নয়|পুলক অবশ্য আগে কখনো প্রেমে পড়েনি|
আসলে প্রেমে পড়া হয়ে ওঠেনি...।
পুলকের ছোট বোন তিশা|এবার চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীহ্মা দিতে এসেছে|
তিশা, পুলকের আদরের একমাত্র বোন
হওয়ায়,মাঝে মাঝেই ওর সাথে মনের
কথাগুলো শেয়ার করে|তিশা ক্যাম্পাসে নতুন
আশায় ।ওকে ক্যাম্পাস
টা ঘুরেফিরে দেখাচ্ছে|কথার
ফাঁকে তিশা ওর ভাইকে বললো|
ভাইয়া,তোমার জন্য একটা মেয়ে দেখেছি|
আমার জন্য মেয়ে দেখেছিস মানে?
বুঝলাম না|
আচ্ছা,বলছি তোমাকে|
তিশা বলা শুরু করলো|
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীহ্মা দেওয়ার
সময়|একটা মেয়েকে দেখেছি|ওর নাম লিলি|ও
আর আমি একরুমেই ছিলাম|অনেক ভাল বন্ধুত্ব
হয়েছে, আমার সাথে|মেয়েটি অনেক
ভাল,ভদ্র,নম্র এবং অনেক সুন্দরী|
তুমি যেমনটা চাও|মেয়েটার ফোন নাম্বারও
আমার কাছে আছে|
পুলক এতহ্মন ধরে,ওর বোনের কথা শুনছিল|
ওর বোনকে বললো,মেয়েটার বিজ্ঞাপন
দেওয়া বন্ধ কর,তোর ক্যাসেটাও এবার অফ কর|
শোন,ভার্সিটিতে তিন বছর ধরে আছি|
এখানেই কোন প্রেম ভালবাসা হল না|আর
এটা তো অদেখা মেয়ে|ওসব আমার
দ্বারা হবে না|আমি একা আছি,খুব ভাল
আছি|কয়কদিনের মধ্যে তিশার পরীহ্মা শেষ
গেলে|ওকে বাড়ি পাঠিয়ে দেয়|
ভার্সিটিতে ভর্তি পরীহ্মা শেষ হয়ে গেল|পুলক
আবার ক্লাশ পরীহ্মা নয়ে ব্যাস্ত হয়ে যায়|
কয়েকমাস পর,হঠাৎ করে একদিন মেয়েটির
কথা মনে পড়ে |তিশাকে ফোন
দিয়ে মেয়েটির কথা জিজ্ঞাসা করে, পুলক|
পরে তিশার কাছ থেকে মেয়েটির
নাম্বারটাও নেয়|এতে ওর বোন
কিছুটা খুশি হয়|পরে পুলককে বলে,
ভাইয়া ,লিলির কোন নিজস্ব ফোন নেই|
এটা ওর আম্মুর নাম্বার|ও মাঝে মাঝে এ
ফোনটা ব্যাবহার করে|পুলক,ও
আচ্ছা বলে রেখে দেয়|
কিছুদিন পর,তিশা একদিন লিলির
সাথে ফোনে কথা বলিয়ে দেয়|পুলক এর
আগে কখনো ,এভাবে কোন মেয়ের
সাথে কথা বলেনি|তাই প্রথম দিন
কথা বলতে কেমন জানি, একটু ইতস্ত বোধ
করছিল|পরিচয় পর্বটুকু সেরেই সেদিনের মত ফোন
রেখে দেয়, পুলক |
কয়েকমাস পর আবার তাদের মধ্যে কথা হয়|
মেয়েটিও তেমন কথা বলতে পারছিল না|কেমন
জানি লাজুক লাজুক ভাব মেয়েটির|
এমনভাবে কথা বলছিল মেয়েটি,যেন এমন
মহোনীয় কন্ঠ,পুলক এর আগে কখনো শোনেনি|
মেয়েটির সাথে যতই কথা বলছিল,ততই তার
ভাল লাগছিল|একসময় পুলক মেয়েটিকে অনুরোধ
করে,তার সাথে কথা বলার জন্য|কিন্তু,মেয়
েটি রাজি হচ্ছিল না|মেয়েটি বার বার
বলছিল,সে কথা বলতে পারবে না|কারন তার
কোন নিজস্ব ফোন নেই|এটা তার আম্মুর ফোন|
পুলকের অনুরোধ,মেয়েটি একসময়
ফেলতে পারে না|মেয়েটি রাজি হয়ে যায়|
তবে এটাও বলে,
সে দিনে কথা বলতে পারবে না|
তবে রাতে কথা বলার জন্য চেষ্টা করবে|এই
বলে দুজনে সেদিনের মত ফোন রেখে দেয়|
মাঝে মাঝে লিলির সাথে পুলকের কথা হয়|
পুলক বুঝতে পারে,মেয়েটির প্রতি সে মানসিক
ভাবে দুর্বল হয়ে যাচ্ছে|এদিকে লিলির ও একই
অবস্থা|আগে মাঝে মাঝে লিলির
সাথে কথা হতো|এখন প্রায়
প্রতিরাতেই,কথা হয়|

চলবে . .
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×