somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্ন দুঃস্বপ্ন
তুমি যদি আজ পাশে থাকতে,তাহলে আমার স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হত না . . . . . .

ছোটগল্পঃ এক পলকেই

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অডিটোরিয়ামে ঠুকতেই মেয়েটির দিকে চোখ পড়ল রাসুর|সে আর চোখ ফেরাতে পারছে না|নিজেকে কোন মতে সামলে নিয়ে,একটা সিটে ধপাস করে বসে পড়ে|কিন্তু,তার মনোযোগ মঞ্চের অনুষ্ঠানের দিকে যাচ্ছে না|তার মন পড়ে আছে মেয়েটির দিকে|

ছোট্ট একটা কালো টিপ পড়েছে কপালে,ছিমছাম দেহের গঠন,চেহারাটা যেন মায়ায় ভরে আছে,ঠোঁটে হালকা লিপিস্টক দেয়া|মেয়েটি দেখতে ধবধবে সুন্দরী নয়,কিন্তু একটা লাজুক লাজুক ভাব আছে|মেয়েটির অন্যদিকে কোন খেয়াল নেই|পলক না ফেলে অনুষ্ঠান দেখে যাচ্ছে|আর রাসু অনুষ্ঠান দেখা বাদ দিয়ে তাকে দেখছে|অনুষ্ঠান দেখতে তার,আর ভাল লাগছে না|সে বাইরে চলে আসে|
ভাবতে থাকে মেয়েটির সাথে পরিচিত হতে পারলে ভাল হত|এরকম মেয়ের দিকে আজীবন তাকিয়ে থাকা যায়,কোন স্বার্থ ছাড়া|
না,
কিছু একটা করতে হবে,অন্তত পরিচয় টুকু হতে পারলে খারাপ কি?
কোন ইয়ারে পরবে ,হয়তো ফার্স্ট ইয়ার|ফার্স্ট ইয়ারের মেয়েদের,এসব অনুষ্ঠানের প্রতি অনেক বেশী আকর্ষন থাকে|আর দেখতে তেমন আহামরি বড়ও মনে হচ্ছে না|
সে কি তাকে ডেকে কথা বলবে|
কি বলবে সে?
মেয়েটিকে নাম জিজ্ঞাসা করলে যদি উল্টাপাল্টা কিছু বলে|
তখন সে কি করবে।
শ্যালা. .
পুরো কেলেঙ্কারী হয়ে যাবে|
দুনিয়ার সব প্রশ্ন এসে,তার মাথার উপর ভর করে|

জিন্স প্যান্টের পকেটের ভিতর হাত দিয়ে, রাসু মোবাইল টা বের করে|

কাকে ফোন দেয়া যায় এ?
কথা ভাবছে, আর এক এক করে মোবাইলের কনট্যাক্ট নাম্বার গুলো টিপছে|
হ্যা . .
একটা নাম্বার পাওয়া গেছে ,নাম রিয়াদ|

রাসুর ভার্সটির সবচেয়ে ঘনিষ্ঠ ফ্রেন্ড এবং পলিটিক্স না করলেও রিয়াদের সাহস আছে বলা যায়|এর আগের কয়েকটা ঘটনায় রাসু সেটা বুঝতে পেরেছে|

হ্যা . .
রিয়াদ কোথায় তুই?

কেন রব হলে,কি হইছে?

না কিছু হয় নাই|
তুই একটু সেন্ট্রাল লাইব্রেরীর সামনে আয় তো|
খুব দরকার . .

কি দরকার . . মোবাইলে ক|

মোবাইলে কওয়া যাইব না,তুই আয়|

না কইলে যাইতাম না,আমি ঘুমাই|

শালার পুত,একটি সুন্দরী মাইয়া দেখছি,তাড়াতাড়ি আয় . .

সুন্দরী মাইয়া,তুই দুই মিনিট খাড়া,আমি আইতাছি . . .

কয়েক মিনিটের মধ্যে রিয়াদ চলে আসে লাইব্রেরীর সামনে|

মামা মাইয়া কই . . .

লাইব্রেরী অডিটোরিয়ামের ভিতরে|
শোন,মেয়েটাকে আমার ভাল লাগছে|
মেয়েটের সাথে আমরা কথা বলবো,নাম ,পরিচয় জানব|
কোন ঝামেলা করা যাবে না|

না . .
ঝামেলা কর|মু কি জন্য?
চল মেয়েটাকে আগে দেখিত . . .

অডিটোরিয়ামের ভিতর গিয়ে,রাসু মেয়েটাকে দেখায়|

মেয়েটাকে দেখে,
রিয়াদের মুখ দিয়ে আর কোন কথা বের হয় না . . . . . . .

রাসু,রিয়াদকে একটু থাক্কা দিয়ে বলে|
কি হল তোর?
বাইরে আয়. .
এক প্রকার রিয়াদকে টেনেই বাইরে নিয়ে আসে|

এতহ্মনে রিয়াদের মুখে কথা ফোটে,মামা মেয়েটা তো সেই|
তুই চশমার ভিতর দিয়ে কেমনে,এত সুন্দরী মাইয়া দেখলি কেমনে?
তোর তো চোখ আছে মামা|

কেন তুই কি এতদিন ভাবছস|
আমার চোখ নাই|

ঠিক তা না .

বাদ দে এসব|
কি করা যায়?
তাই বল|

রিয়াদ কনফিডেন্টলি বলে, মেয়েটা বের হলে আমরা ডাক দিয়া কথা কমু|
নাম,পরিচয়,জিগামু।বাকীটা পরে দেখা যাইবা|

।রাসু বলে মামা,আমার খুব ভয় লাগে,মাইয়া যদি সিনক্রিয়েট করে|

না কিছু করব না|
সিস্টেমে কাজ করা লাগবে|

কিছুহ্মন পর,রিয়াদ হাসতে হাসতে বলে উঠে|
মামা,মাইয়াটা তোমার লগে যায় না|
তুমি আমারে দিয়া দাও|

ঐ শালা কি কস এই গুলা?
এখনো কিছু হইল না|
আর তুই গালফ্রেন্ড নিয়া টানাটানা শুরু করছস|চুপ কইরা থাক|

কি করা যায় ভাব?

ভাবিভাবির কিছু নাই| মাইয়া বের হইব,ডাক দিয়া কথা কমু|
কাহিনী শেষ|

খুব তো কইতাছস,দেহা যাই বো নি|

ভাবতে ভাবতে রাসু পকেট থেকে একটা সিগারেট বের করে উদাসীন মনে আয়েশ করে টানতে থাকে|

প্রায় এক ঘন্টা পর মেয়েটি অডিটোরিয়াম থেকে বের হয়|
রাসু,রিয়াদকে হ্যাচকা টান দিয়ে বলে উঠে|
দেখ মামা,মেয়েটা বের হইছে.

রিয়াদ আর রাসু . .
মেয়েটির পিছন পিছন হাঁটতে থাকে|

আর ভাবতে থাকে কি বলা যায়?
মেয়েটা শহীদ মিনার পার হয়ে লেডিস হলের যাচ্ছে|

রাসু বলে,মামা . . মেয়েটাতো হলের দিক যাচ্ছে ।

রিয়াদ বলে,হলে থাকে মনে হয়|

মামা,তোর হাঁটার গতি স্লো হইতাছে কেন?
মেয়েটা তো চইলা যাইতেছে|

আরে . . ,যাইব না,ডাক দিয়া কথা কমুনি|

একসময় মেয়েটি হাঁটতে হাঁটতে শামসুন্নাহার হলে চলে যায়|
ওরাও পিছন পিছন হাঁটতে হাঁটতে হল পযর্ন্ত যায়|

রাসু আর রিয়াদের, মেয়েটির সাথে কথা বলা হয়ে ওঠে না|
তারা একই সাথে হতাশ ও বিধ্বস্ত হয়ে ফিরে আসে|

রাসুর মনটা ভীষন খারাপ,তার চেহারের দিকে তাকানো যাচ্ছে না|

রিয়াদ বলে . . ,
মামা তুই মন খারাপ করতাছোস কেন?
আজকে কথা কই নাই তো|
কি হইছে?
আর একদিন কথা কমু|

মেয়ে আর যাইব কই,হলেই তো থাকে|
আমি খোঁজ নিমু নি|
তুই টেনশন করিস না|

রাসু ভালই করেই জানে,এই মেয়েটির সাথে আর কখনো কথা হয়ে উঠবে না|

রাসু কিছুটা রাগান্বিত স্বরে বল,তুই আর কথা কইস না|
তোর কথা শুনতে আর ভাল লাগতাছে না|

রাসু,রিয়াদকে বিড় বিড় করে বলতে থাকে|
আমাদের দিয়ে কিছু হইব না|
আমাদের সীমাটা শধু পছন্দ পযর্ন্ত|
এর পরে আমরা আর কিছু করতে পারি না|

রিয়াদ ঝাড়ি দিয়ে বলে ওঠে, . .
তুই এত ইমোশনাল হইতাছোস কেন?
একটা মাইয়াই তো,এটা না হইলে আর একটা হইব|
এত ইমোশনাল হওয়ার কি আছে?

হ,আর ইমোশনাল হমু না|

দে একটা সিগারেট বের কর|

রিয়াদ,একটা সিগারেট ধরিয়ে, রাসুকে দেয়|

রাসু,সেটা গোল গোল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে টানতে থাকে|

রাসুর আর ক্যাম্পাসে প্রেমে পড়া হয়ে ওঠে না|
এখনো হয়নি|তবে যতটুকু জানি চেষ্টা অব্যাহত আছে|

পরবর্তীতে রাসু, মেয়েটির খোঁজখবর নিয়ে জানতে পেরেছিল|

মেয়েটি ফিজিক্সে চতুর্থ বর্ষে পড়ে|

আর, তারা কেবল প্রথম বর্ষে ভর্তি হয়েছে. . . . .
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×