আমার স্বপ্নগুলো খুব বেশী বড় নয়|
কখনো মনে হয়, তোমার মেহেদী রাঙা হাত ধরে ক্যাম্পাসে হাঁটছি|
হঠাৎ তুমি আবদার করে বসবে,চল দুজনে মামার দোকানে ফুসকা খাব|
আর ওমনি আমি মনে মনে বলবো|এটাই আমিও ভাবতেছিলাম|
আমরা ভাবনাগুলো কেমন জানি তুমি টের পেয়ে যাও|
এটা ভাবতেই আমার ভাল লাগে|
মাঝে মাঝে ভাবি,
আমার দুজনে পাশাপাশি জারুল তলায় বসে গল্প করছি|
তুমি কথা বলছো,আর আমি মনোযোগ দিয়ে শুনছি| হঠাৎ করে তুমি অভিমান করে বলবে,
এই তুমি কিছু বলছো না কেন?
আমিইতো শুধু বক বক করে যাচ্ছি|
আমি তখন একটু হাসি দিয়ে বলবো|
এইতো আমিও বলছি|
কখনো মনে হয় ,তোমাকে নিয়ে পড়ন্ত বিকেলে শহীদ মিনারে বসে আড্ডা দিচ্ছি|
আর আমি তোমাকে আমার হেঁড়ে গলার গান শোনাচ্ছি|
গানের মধ্যে হঠাৎ তুমি আমাকে ধামিয়ে দিয়ে বলবে|
তোমার গান গলা অনেক সুন্দর|
একথা শুনে আমি একটু হালকা কাশি দেব|
তুমি তখন বলবে ,আচ্ছা আমি তোমাকে গান শোনাই ।
তুমি শোন|
আমি তখন মনে মনে বলবো,
এটাইতো চেয়েছিলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





