জীবনে, নিজে কখনো নষ্ট হবো,এ কথা কখনো চিন্তা করিনি।
সবসময় নষ্ট মানুষদের ভাল পথে ফেরানোর চেষ্টা করেছি|
কেউ নষ্ট হতে চাইলো,নষ্ট কাজ করলে তাকে বাধা দিতাম|তাকে ভালভাবে বুঝানের চেষ্টা করতাম| ভাল পথে ফিরিয়ে আনার চেষ্টা করতাম|
কিন্তু এ কেমন পরিবর্তন হয়ে যাচ্ছি আমি|
আমি নিজেই ধীরে ধীরে নষ্ট মানুষ হয়ে যাচ্ছি।
এখন নষ্ট মানুষদেরকেই ভাল লাগে|
তাদের মত হতে ইচ্ছে করে|
জীবনে একটিবার আমি নষ্ট মানুষ হতে চাই,নষ্ট মানুষের স্বাদ পেতে চাই একটিবার|
শুধু তোমার কারনে|
তুমি এখন নষ্ট মানবী| নষ্টদের শ্রেষ্ঠ তুমি|
আমি না হয় একটু নষ্ট হলাম|
তাতে কার কি আসে যায়|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




