তুমি আর কখনো,
দৌড়ে . . . .
পিছন থেকে এসে বলবে না|
এই আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি|
ছাতাটা আমার মাথার উপর ধর না|
হয়তো আমিও আর আবেগ জড়িত গলায় বলবো না,
থাক না,
আজ দুজন বৃষ্টিতে ভিজি|
তুমি আর কখনো,
অভিমান করে বলবে না,
এই শোন,
তুমি ঘুম থেকে দেরী করে উঠবে না|
আমিও আর ঘুমের ঘোরে বলবে না,
না না ঠিক আছে,
আজ রাতে আর ঘুমাবো না ।
তুমি আর কখনো,
মাঝরাতে কান্না জড়িত কন্ঠে ফোন করে বলবে না,
তোমাকে নিয়ে ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি,
আমার ভীষন ভয় হচ্ছে|
তুমি কাল সকালে এসেই দেখা করবে।
আমিও আর বোকার মত বলবো না,
আমি এখুনি তোমার হলের সামনে আসছি,
তুমি ভয় পেও না|
আমি এ কথা জানি,
আজ থেকে তুমি আর কখনো বলবে না,
আমরা দুজন হাতে হাত রেখে ঘুরবো,
পাখির মত উড়বো,
দু চোখ যে দিকে যায়|
আমিও আর মিন মিন করে বলবো না,
দুজনে হাত ধরে ঘুরবো,
কিন্তু . . .
পাখির মত উড়বো কিভাবে?
তুমি তখন বলবে,
যাও . . .
তুমি কিচ্ছু বোঝ না|
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




