somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিতে ভেজা দিনগুলি

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চল আজ . . . .
বৃষ্টিতে ভিজি,
অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না|
যা মানিব্যাগ আর মোবাইলটা রুমে রেখে আয়|
কথাগুলো, জোসেফ একটানা বলে গেল|
আমি আস্তে করে শুধু বললাম|
না. . . রে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে আর সামনে পরীহ্মা ।
মন সায় দিচ্ছে না|
একথা বলে আমি রুমে চলে আসি|
রুমে এসে জানালার দিকে চোখ পড়তেই বুঝতে পারলাম|বাইরে মুষুল ধারে বৃষ্টি হচ্ছে|চেয়ারটা টেনে নিয়ে জানালার কাছে বসলাম|বৃষ্টি পড়ার দৃশ্য দেখছি আর ভাবছি|
একসময় বৃষ্টি এলে মনটা উদাস হয়ে যেত|হারিয়ে যেতাম অন্য ভুবনে|বাড়িতে থাকলে রুমে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখতাম । আর টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শুনতাম|আমার রুমের জানালা দিয়ে মাঠের অনেকদুর পযর্ন্ত বৃষ্টি দেখা যেত|আমি তখন প্রকৃতির অন্য রুপ দেখতে পেতাম|আমার মনটা ভাল হয়ে যেত|বৃষ্টি দেখা শেষ হলে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম|টিনের চালের বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম|আমি নিজেও জানতাম না|আবার কখনো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলে,মা কে না বলেই,বৃষ্টিতে ভিজতে চলে যেতাম| ইচ্ছেমতো ভিজে আবার বাড়িতে চলে আসতাম|
আসার সাথে সাথে মা বকাবকি শুরু করে দিত|মানুষ কখনো এতহ্মন বৃষ্টিতে ভেজে|তোমার না সর্দির সমস্যা,এবার জ্বর আসুক দেখি তোমাকে এবার কে ওষুধ এনে দেয়|
আমি বলতাম,আমার কিছু হবে না|তুমি তোয়ালেটা তাড়িতাড়ি দাও,মাথাটা মুছি ফেলি|
মা আর কিছু বলতো না|মা জানে,আমাকে বলে কিছু হবে না|আমার মন যা চায়,আমি তাই করি|আমার গন্ডারের চামড়া কথা সহজে ভিতরে ঢোকে না|
ফ্রেশ হয়ে এসে মাকে বলতাম,হ্মুধায় পেট চোঁ চোঁ করছো|
কি রান্না করছো আজ?
তাড়াতাড়ি দাও|
আহ্. . . রে . . .
সময়টা কেমন জানি বদলে গেছে|বদলে গেছি আমিও|এখন বেশ বড় হয়েছি|আগের মতো আর দেখা হয় না ,জানালা দিয়ে দিগন্ত ভরা মাঠে বৃষ্টি পড়ার দৃশ্য,শোনা হয় না টিনের চালের ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ|
এখন আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না|
আমি জানি এখন বৃষ্টিতে ভিজলে কেউ কিছু বলার নেই|
মাও আর এখন বকবে না|
তবুও কেমন জানি,কোন কিছু করতে গেলে|এখন অনেক কিছু ভাবতে হয়| মনে পড়ে যায়,শৈশবের সেই বৃষ্টিতে ভেজা দিনগুলির কথা|যখন ছিলাম দুরন্ত আর বাঁধন হারা|
এখন আর কোন কিছু করা হয়ে ওঠে না|
কোথায় হারিয়ে গেল আমার সেই শৈশব,কৈশোর আর বৃষ্টিতে ভেজা দিনগুলি . . . . . .
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×