somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দুর্ঘটনা : আমার হাতে এখনও তাজা রক্তের গন্ধ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ শনিবার। ইউনিভার্সিটিতে আজ আমার ক্লাস নেই। সকালে এক বন্ধু আসলে বের হই। ওকে নিয়ে মেইন রোডের পাশে মামার দোকানে চা খেতে ঢুকি। কিছুক্ষন পরে একটা শব্দে আমি রাস্তার দিকে তাকাই। একটা রিকসা একসিডেন্ট।ড্রাইবার রিকসার নিচে আর তিন জন যাত্রী রাস্তায় পড়ে আছে।কিছু লোকজন দাড়িয়ে দাড়িয়ে দেখছিল। আমি আর আমার বন্ধু গিয়ে রিকসার ড্রাইবারকে তুলে ফুটপাতে নিয়ে আসি।রিকসাওয়ালা ব্যথায় কাঁদতেছে। আমি তার বাম হাতের দিকে তাকিয়ে দেখি হাত থেকে রক্ত পড়তেছে। তারপরে দেখলাম রিকসাওয়ালার বাম হাতের কব্জির নিচে এক টুকরার মত মাংস নেই এবং ধুলাবালি মাখানো অবস্থায় রক্ত পড়ছে। পাশের দোকান থেকে পানি নিয়ে ধুলাবালি ধুয়ে দিই। আমার বন্ধু একটুকরো বরফ ক্ষত স্থানে ধরে রাখে। রিকসার চালককে ফোন নাম্বার এর কথা বললে তিনি রিকসার দিকে দেখিয়ে দেয়। আমি রিকসার পিছন থেকে নাম্বার নিয়ে মালিক দুর্ঘটনার কথা বললে তিনি একটা ভেন গাড়ি করে পাঠিয়ে দিতে বলে।

কিন্তু রিকসা ওয়ালার অবস্থা খারাপ থাকায় আমার তাকে হাসপাতালে নিয়ে যাই। বেশি ভিড় না থাকায় সহজেই ডাক্তারের রুমে পাঠিয়ে দিই। কিছুক্ষন পরে চালক বের হয়ে আসেন। ডাক্তার হাতে ব্যন্ডেজ করে দেয়।

হাসপাতাল থেকে একটু পরে আমি বাসায় চলে আসি। হঠাৎ করে আমি হাতের দিকে দেখি আমার হাতে রক্ত লেগে আছে। পরে বুঝলাম এগুলা রিকশা চালকের রক্ত। ক্ষতস্থান থেকে বালি পরিষ্কার করার সময় অথবা হাসপাতালে নেবার সময় এ রক্ত আমার হাতে লেগেছিল।

দুর্ঘটনাটির কারন:

রামপুরার মেইন রাস্তায়(টিভি সেন্টারের একটু আগে) দুর্ঘটনাটি ঘটেছে। এ রাস্তার মাঝখানে একটি ম্যানহোলের ঢাকনা একপাশে থেকে অনেক ভেতরে ডেবে গেছে। কিন্তু ডেবে যাওয়া অংশ বালিতে ভরাট হওয়ায় দেখা এবং বুঝা যায়না।

রিকশার চালক তিনজন যাত্রী(মহিলা) নিয়ে যাচ্ছিলেন। তখন রিকশার সামনের চাকা ডেবে যাওয়া বালির ভেতর পড়ে যায় । এতে দুর্ঘটনাটি ঘটে।





সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×