১০ ফেব্রুয়ারি রাতে উদীয়মান সাংবাদিক দম্পতি সাগর-রুনি নিজ বেডরুমে নৃশংসভাবে খুন হন। যেহেতু আইনসঙ্গত ভাবে তারা বৈধ স্বামী-স্ত্রী এবং নিজ বেড রুমে শান্তিপূর্ণ ও সহ অবস্থানে ছিলেন সেহেতু এই ক্ষেত্রে যুক্তিসঙ্গত বিশ্রাম শব্দটির বত্যয় ঘটেনি। সাগর-রুনি যেহেতু বাংলাদেশের স্থায়ী নাগরিক সেহেতু সংবিধানের ১৫(গ) ও (ঘ) অনুচ্ছেদ অনুসারেই তাদের বেডরুম শুধু নয় বাড়ি তথা সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বাধ্য ছিল।
স্বাধীনতার ৪০ বছরের রেকর্ড ভঙ্গকারী সাংবাদিক দম্পতি সাগর-রুনির ওপর বর্বরোচিত নৃশংসতার পর নিঃসন্দেহে রাষ্ট্রের দুঃখ প্রকাশ করার কথা ছিল। কিন্তু তা না করে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত মনভোলানো রাজনৈতিক বক্তব্য এমনকি নাগরিকের বেডরুমের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রীর অসহায়ত্ববোধ করা আমাদের কারো কাম্য নয়। জীবন বাজি রেখে পাকিস্তানিদের হটিয়ে অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন। অথচ তিনিই নিরাপত্তার অভাবে নৃশংসভাবে সপরিবারে শহীদ হলেন। সেই নেতার ঔরসজাত উত্তরসূরী এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর মুখ থেকে নাগরিকের সাংবিধানিক নিরাপত্তা দেয়ার অসহায়ত্বের কথা বাঙালি জাতির কাছে অবশ্যই প্রত্যাশিত নয়।
বিস্তারিত- বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেডরুমের নিরাপত্তা সংবিধানের ১৫(গ) অনুচ্ছেদের অধিকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।