somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শামছুল ইসলাম
নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

গল্প: বেয়ারা (৫ম পর্ব)

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফাহাদ অসুস্থ ।
তাকে দেখতে পাড়া-প্রতিবেশীরা প্রায়ই আসেন । কেউ কেউ ভরসা দেন । কারো কারো কথায় মনে আরো ভয় ঢ়ুকে যায় । দিন যায় । প্রতিবেশীদের যাতায়াত কমে আসে । তবে এখন সন্ধ্যা হলেই তোহা সাহেব বাসায় ফিরছেন । আতিয়া খুশি । দুজনে চা খেতে খেতে গল্প করে । ফাহাদের সমস্যা হবে, তাই তোহা সাহেব বাইরে গিয়ে সিগারেট খান । আতিয়ার কড়া হুকুম ।
ফাহাদের অপারেশন করতে অনেক খরচ হবে । সেই টাকা কীভাবে জোগাড় করা যায় তাই নিয়ে আতিয়া স্বামীর সাথে আলাপ করেন । কোনো ভাবেই হিসাব মিলে না । হঠাৎ আতিয়ার মনে পড়ে যায়, একসময় গেন্ডারিয়ায় একটা বাড়ি ও মিরপুরে কিছু জমি কিনেছিল হাদির বাবা । তখন তাদের সংসার ছোট ছিল আর তোহার হাউজির নেশাও ছিল না । আতিয়া সন্ধ্যায় চা খেতে খেতে কথাটা তোলে, বলে, এই, একটা কথা মনে পড়েছে ।
‘কী কথা ।’
‘গেন্ডারিয়ার বাড়িটার যে ভাড়া পাও তা এখন থেকে আমাকে দিবা ?’
তোহার কাপের গরম চা মুখে না যেয়ে জামায় পড়ে । উনি দাঁড়িয়ে জামার চা ঝাড়েন ।
আতিয়া বললো, জামাটা খুলে দাও । ভিজিয়ে দি । না হলে চায়ের রং ওঠবে না ।
আতিয়া একটা জামা নিয়ে এসে স্বামীকে পরতে দেন । তারপর আবার আগের কথায় ফিরে আসে, আগামী মাস থেকে ভাড়াটা আমি চাই ।
তোহা নিশ্চুপ ।
আতিয়া বলেই চলেছে, তোমার স্যুটকেসের ভিতর থেকে বাড়ি আর জমির দলিলটা বের কর । ফাহাদের চিকিৎসার জন্য দরকার হলে জমিটা বেচব । জমির দামটা তোমার মনে আছে ?
‘না, মনে নেই ।’
‘ঠিক আছে । চাবিটা দাও । খুলে দেখি ।’
তোহা সাহেব ওঠে যান । কিছুক্ষণ খুঁজে এসে বলেন, চাবিটা পাচ্ছি না । মনে হয়, অফিসে রেখে এসেছি ।
আতিয়া স্বামীর ওপর খুব বিরক্ত হন । কিন্তু নিজেকে শান্ত রেখে বলেন, কাল অফিস থেকে চাবি নিয়ে আসবে ।
এরপর থেকেই তোহা সাহেব অনেক রাত করে বাড়ি ফিরতে লাগলেন । আতিয়া ওর সাথে চাবির প্রসঙ্গ তুললেই কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় ।
ছুটির দিন । আতিয়া মনে মনে ঠিক করেছে, আজ স্যুটকেসটা খুলতেই হবে । সকালের নাস্তা করে স্বামীকে চা দিল । তারপর কোনোরকম ভূমিকা না করে সরাসরি তোহাকে বললো, চাবিটা পেয়েছো ?
তোহা জবাব দেয় না ।
‘ঠিক আছে, তাহলে আমি একটা চাবি বানিয়ে নেব তালাওয়ালা আসলে।’
চায়ের কাপটা টেবিলের ওপর ওল্টে দিয়ে তোহা সাহেব গট গট করে হেঁটে ঘরে গেলেন । আতিয়া হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকলো । ঘোর না কাটতেই আতিয়ার সামনের টেবিলে চাবিটা ছুঁড়ে ফেলে তোহা দরজা খুলে বাইরে চলে গেল ।
একটা অজানা আশঙ্কায় আতিয়ার হাত-পা অবশ হয়ে গেল । বড় ছেলেকে ডাকলেন । হাদি সামনে এসে দাঁড়ালো । চাবিটা হাতে নিয়ে অন্য হাতে ছেলের একটা হাত ধরে ঘরের দিকে গেলেন । খাটের নিচ থেকে স্যুটকেসটা হাদিকে বের করতে বললেন ।
স্যুটকেস খোলা হলো । তোহার বিভিন্ন রকম ফাইল-পত্রে ঠাঁসা । এক এক করে সব মেঝেতে নামানো হলো । সমস্ত ফাইল তন্ন তন্ন করে খোঁজা হলো । কোথাও নেই দলিল দুটো । আতিয়ার মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে । ফাইলগুলোকে এদিক-সেদিক ছুঁড়তে লাগলেন পাগলের মত । হাদি ভয় পেয়ে গেল ।
‘মা, তোমার কী হয়েছে ?’ বলে ও ভয়ে চেঁচাতে থাকে । টিপু, ফয়েজ, জামাল, মুন্নী সবাই ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ।
হাদির মা মেঝেতে বসে কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপের সুরে বলে, তোর বাবা তোদের সর্বনাশ করেছে । বাড়ি, জমি সব বিক্রি করে দিয়েছে । জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছে ।
মুন্নী মার গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে । সবার চোখে পানি, হাদি ছাড়া । ওর বুকটা ফেটে যায়, কিন্তু চোখে পানি আসে না । আহ্, কী কষ্ট !!!
কান্নাকাটির শব্দে পাশের ঘরে ফাহাদের ঘুম ভেঙ্গে গেছে । সেও গলা ছেড়ে কাঁদছে ।
হাদি ওকে কোলে করে এ ঘরে নিয়ে আসে ।
ছেলেকে দেখে আতিয়ার শোক আরো বেড়ে যায় । ‘হায়, আমার ফাহাদের কী হবে ?’ বলে আতিয়া জ্ঞান হারিয়ে ফেলে ।
হাদি ছুটে পাশের বাসার খালাম্মা ডেকে আনে । উনি চোখে-মুখে পানি ছিটিয়ে আতিয়ার জ্ঞান ফেরান ।

আতিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে । আর কিছুক্ষণ পর পর বলে, আমার ফাহাদের কী হবে ।

চলবে....

০৬/০৪/২০১৭ ইং

আগের পর্ব গুলোর লিংকঃ
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×