somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শামছুল ইসলাম
নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

#কোন_এক_রাতে_কক্সবাজার_সৈকতে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ । আমার রুমমেট ডালিম ভাই সকালে চলে গেছেন । আমার সাথে দেখা হয়নি । আমি সকালের নাস্তা করতে নীচে গিয়ে ছিলাম । দেখা করার মত মানসিকতাও উনার তখন ছিল না । চট্টগ্রামের গ্রামের বাড়ি থেকে ফোন আসে । উনার চাচী মারা গেছেন । পরে উনার কাছেই শুনেছি – উনার মা উনাদের ভাই-বোনদের ছোট রেখেই মারা যান । মার আদরেই চাচীর কাছে বড় হয়েছেন । সহজ-সরল ডালিম ভাই চাচীকে শেষবারের মত দেখার জন্য পাগলের মত ছুটে গেছেন – কক্সবাজারের আনন্দ উনার কাছে ফিকে হয়ে গেছে ।
.
জানালার ধারে গিয়ে বসি । দূর থেকে সাদা রেখা গুলো ছুটে আসছে । তারপর তীরে এসে হারিয়ে যাচ্ছে । এখন জোয়ার । শো-শো-শো-..শব্দটা আরো জোরালো হচ্ছে । সব শব্দ ছাপিয়ে একজন অনাত্মীয় মানুষের চলে যাওয়াটা আমাকে ব্যথিত করে । এই তো জীবন – সমুদ্রের ওই সাদা ফেনার মতই । একসময় হারিয়ে যায় । তাঁর একান্ত আপন লোকদের কাছে শুধু স্মৃতি হয়েই থাকে ।
.
না, এভাবে মন খারাপ করে বসে থাকবো না । রুম থেকে বেরিয়ে পড়ি । সৈকতের কাছে অনেকে সাথে দেখা হয় । গল্পে মেতে ওঠি । চারিদিকে বেশ অন্ধকার । কারো মুখ পরিষ্কার দেখা যায় না । এই সুযোগে আমি মাঝে মাঝে পুরোপুরি শ্রোতা হয়ে যাই । এমদাদ ভাই উনার ব্রুনাইয়ের বিচিত্র অভিজ্ঞতার কথা বলে চলেছেন । আমি ও সাদিক সারোয়ার ভাই শ্রোতা । আমি অন্যমনস্ক হয়ে তাকিয়ে দেখি পুরো আকাশ জুড়ে তারার মেলা । চাঁদ নেই । কালো নিকষ আকাশের বুকে সাদা-সাদা তারার বুটি । সমুদ্রও তার কালো জলের বিশাল ভান্ডার নিয়ে ছুটে চলেছে – মাঝে সাদা-সাদা ফেনার ভেলা । আমার মনে হলো, একটা বিশাল কালো বোতলের মধ্যে আমরা । কোন এক দৈত্য এই কালো বোতলে আমাদের ভরে রেখেছে ।
.
রাতের খাবারের সময় ঘনিয়ে আসে । আমরা দৈত্যের কালো বোতল থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের রাস্তা পার হয়ে হোটেলে ফিরি । পিছনে ফেলে আসি শো-শো আওয়াজ, তারায় তারায় খচিত নীলিমা ।
.
.
মো: শামছুল ইসলাম
তারিখ: ২২/০২/২০১৮ ইং

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×