
.
তখন আমি খুব ছোট,
সাল-মাস-দিন,
মনে নেই কিছুই ।
.
শুধু মনে আছে,
জানালার ধারে বসে আছি-
আমি, বাবা, বড় আপা, …
মা হারা সাত ভাই-বোন ।
.
মিরপুর রোড ধরে,
ধানমন্ডি মাঠের পাশ ঘেঁষে,
ঠিক দ্বিপ্রহরের বেলা,
ধূলোয় অন্ধকার করে,
চলেছে শত শত মানুষের মেলা,
কণ্ঠে তাঁদের বজ্র শ্লোগান,
হাতে তাঁদের বাঁশের লাঠি ।
.
বিস্ময়ের ঘোর কাটে না বালকের,
মানুষ আসছে তো আসছেই,
যেন তার শেষ নেই ।
.
.
শেষ নেই, শেষ নেই,
সেদিনের সেই কালজয়ী ভাষণের;
শেষ নেই, শেষ নেই,
সেদিনে বজ্রকণ্ঠ সেই মানুষের;
শেষ নেই, শেষ নেই.
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ।
.
মো: শামছুল ইসলাম
৭ মার্চ ২০১৮
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



