নদীমাতৃক মায়াময় এই দেশ,
রূপসা নদীর তীরে সুন্দর বন,
সেখানেও নেই কোন হিংস্র হায়েনা -
ওদের দেখতে হলে যেতে হবে আফ্রিকায়,
ঘন জঙ্গলে ।
.
অত টাকা কোথায় মশাই?
কেমনে যাব আফ্রিকায়?
নুন আনতে পান্তা ফুরায়।
.
তবে ঘুরে আসুন বাংলার সড়ক-মহাসড়কে,
দেখা পেয়ে যাবেন হায়েনাদের ।
.
কী বলছেন মশাই?
সড়কে তো থাকে যাহবাহন ।
ওটা যারা চালায়, দেখেছেন তাদের?
.
হুম, পায়েলের কথা মনে আছে?
ওর মৃতদেহে ছিল হায়েনাদের থাবা ।
.
দূর, সে তো ক- বে- কা-র কথা,
এতো কী আর থাকে মনে?
.
হুম, র্যাডিসন হোটেলের বিপরীতে,
কুর্মিটোলা হাসপাতালের যাত্রী ছাউনি দেখেছেন?
.
উফ, আর বলবেন না - কী বিভৎস!
.
.
.
না, তাও যাবেন ভুলে,
হায়েনাদের বিশাল থাবায়,
নিত্য নতুন ঘটবে ঘটনা,
হবে সংবাদ সম্মেলন,
হাসবে কোন এক হায়েনা।
.
আমি হায়েনার হাসি দেখিনি,
দেখেছি মানুষ রূপী হায়েনার হাসি,
বুঝে গেছি,
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ।
.
.
মো: শামছুল ইসলাম ।
৩০ জুলাই ২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


