somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ প্রতিক্রিয়া; বিপুলা পৃথিবী -অধ্যাপক আনিসুজ্জামান; প্রকাশক - প্রথমা

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
বই পড়তে পড়তে আমার মধ্যে বিভিন্ন রকমের অনুভূতি হয়-কখনো নিজের মনেই হাসি, কখনো চশমার কাঁচ মুছি। ভাবি, একটু গুছিয়ে পরে লিখবো। সেই পরেটা আর হয়ে ওঠে না;অলসতায়, সংসার-চাকরি বহুবিধ নিয়ামকের খপ্পরে পড়ে সে হারিয়ে যায়। তাই আজ ঠিক করেছি যখন যা পড়বো, তার প্রতিক্রিয়া চট করে লিখে ফেলবো। চমৎকার সেই অনুভূতিগুলো পরে আর খুঁজে পাই না, কিছু একটা হারানোর অব্যক্ত বেদনায় মনটা ভার হয়ে যায়। তাই আর নয় কাল, আজ, এখনই শুরু হোক লেখালেখি।
.
'বিপুলা পৃথিবী' অধ্যাপক আনিসুজ্জামানের লেখা বিশাল স্মৃতিচারণমূলক আত্মজীবনী । ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে শুরু করে ২০০০ সালে এসে শেষ করেছেন। ৫৭১ পৃষ্ঠার এই বিশাল পুস্তকটি আমার ছেলে গতবছর মেলা থেকে আমাকে উপহার দেয়। আমি ভীষন লজ্জিত; ছাত্র হয়েও ৮০০ টাকা দিয়ে কিনে দেওয়া ছেলের বইটি আমি এখনো শেষ করতে পারিনি। ২৮৩ পৃষ্ঠায় এসে আটকে আছি।
.
আনিসুজ্জামান স্বাধীনতা উত্তর এই সময়টাকে পাঁচ ভাগে ভাগ করেছেন:
১। নতুন যুগের গুরু
২। অস্তাচলের পানে
৩। হননের কাল
৪। কাছে-দূরে
৫। হালখাতা

আমি হননের কালে এসে পড়েছি। লেখক আমার সত্ত্বাকে হনন করে নিয়েছেন তাঁর সহজ-সরল ভাষার ব্যবহার ও রসবোধ দিয়ে। ২৮৩ পাতায় উনি লিখেছেন,
'তেল-ভাইস-চ্যান্সেলরকে দিতে যাচ্ছি।' - এই কথাটা পড়ে না হেসে পারলাম না। কুয়েতে আরবদের একটা সিম্পেজিয়ামে উনি গিয়েছেন ১৯৮১ সালের মার্চে। কুয়েতের অবস্থানকালীন তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। কুয়েতে যাওয়ার আগে উপাচার্য আবদুল করিম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ) বলেছিলেন, তাঁর জন্য সেখান থেকে এক বোতল জয়তুনের তেল আনার জন্য। লেখক তাঁর দোভাষী ছাত্রটিকে তা সংগ্রহ করার অনুরোধ করেন। সে প্রায় আধা-গ্যালনের এক প্ল্যাস্টিক-কন্টেইনারে বিদেশী অলিভ অয়েল নিয়ে আসে। সেটা সুটকেসে নেওয়া সম্ভব নয় বলে উনি কুয়েতে থেকে আবুধাবি, আবুধাবি থেকে ঢাকা, এবং ঢাকা থেকে চট্টগ্রামে সেটা হাতে করে নিয়ে আসেন। প্রায় প্রত্যেক ক্ষেত্রে কৌতূহলীদের জবাবে বলতেন, 'তেল-ভাইস-চ্যান্সেলরকে দিতে যাচ্ছি।'
.
সেই আশির দশকে যেমন তেলের কদর ছিল, বর্তমানে ২০২০ সালে এসেও তার কদর কিছুমাত্র কমেনি-বরং বেড়েছে।
.
উনি বিখ্যাত ব্যক্তি। তাই অনেক বিখ্যাত বক্তির কথা তার এই লেখায় ওঠে এসেছে; সেই সাথে একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতিও তুলে ধরেছেন। আন্তরিক, বন্ধু-বৎসল, অপরকে সহজেই আপন করে নেওয়া আনিসুজ্জামানকে যতই পড়ছি, ততোই মুগ্ধ হচ্ছি।
.
আবার ফিরবো 'বিপুলা পৃথিবী' নিয়ে, যখনই মনকে নাড়া দিয়ে যাবে লেখক।
.
মো. শামছুল ইসলাম
৭ ফেব্রুয়ারি, ২০২০
.

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×