ভালোবাসা হয় যদি অপরাধ
তবে দুজনেই সম অপরাধী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না
হৃদয়ে হৃদয় বিনা প্রেম আসে না
বাদী যদি হউ তুমি, আমি সমবাদী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
ভালোবাসা হয় যদি অপরাধ
তবে দুজনেই সম অপরাধী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
বিনা মেঘে বৃষ্টি কভু হয় না
আশাহীন ভালোবাসা কভু রয় না
ভুলে যেতে চাও যদি
প্রেমও ডোরে বাঁধে
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
ভালোবাসা হয় যদি অপরাধ
তবে দুজনেই সম অপরাধী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




