somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বিদেশিনী আর আমাদের ডিজিটাল মানসিতা...!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহিলারটির নাম "Pauline Shoemaker"। বাংলাদেশে এসেছিলেন "Full Bright Scholarship"-এর মাধ্যমে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিদেশীদের নিয়ে বিশেষ পর্বে অভিনয়ও করেছেন। সেখানেই ছবি তুলেন রিক্সাচালকসহ বিভিন্ন দেশী মানুষের সাথে। সেই ছবির একটি US Embassy, Dhaka তাদের ফেইসবুকে পোস্ট দেয়। view this link


২-৩ মাস পর যেটি কোনভাবে নজর কারে রেডিও ঢামাকা নামক কোন পেইজের।
view this link
ব্যাস! প্রসব হয়ে গেল নিউজ- "সততায় মুগ্ধ মার্কিন যুবতি, বিয়ে করলেন বাঙালি রিক্সা চালককে"


Pauline-এর নাম হয়ে গেল ব্রাউন। যে রিক্সাচলকের সাথে ছবি তুলেছেন তার নাম হয়ে গেল মোকলেস। "bangladesh24online"-নামের একটি "বস্তুনিষ্ঠ" অনলাইন "পত্রিকায়" জায়গা করে নিল। মজা করেই হোক বা বিশ্বাস করেই হোক, শেয়ার হল ৭.৬ হাজার, তাদের পেইজে লাইক পেল ৫ হাজারের উপরে। অত:পর আরো বিভিন্ন ২৪, ৪২০ নিউজ পোর্টালে খবরটি ছাপা শুরু হল। পাবলিক ডিমান্ড বলে কথা!
গতকাল আবার bangladesh24online পত্রিকা সংশোধনী ছেড়েছে। view this link

ফেইসবুক বন্ধ করাতে অনেকেরই ব্যবসায়িক ক্ষতি অবশ্যই হয়েছে। কিন্তু এসব বিবেকহীনতা ও নির্বুদ্ধিতার মাঝে এই সামাজিক মাধ্যম প্রতিদিন দেশের জাতিগত মূর্খতাকে যেদিকে নিয়ে যাচ্ছে, সেই ক্ষতি টাকায় মাপলে কি খুব কম হবে?
ফেইসবুক সহ সোশ্যাল মিডিয়া বন্ধ করা যেমন সমাধান না, তেমনি এসব দায়িত্বজ্ঞানহীন লাইসেন্সবিহীন "মিডিয়াগুলো"-কে অবাধে চলতে দিয়ে মূর্খতা প্রসার করতে দেওয়াও উচিত না। সরকারের উচিত আরো একটু মাথা খাটানো। স্কাইপ, ফেইসবুক, ভাইবার ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা, বুঝলাম। কিন্তু সেই নাশকতা সফল হয় সাধারন জনগণকে বিভ্রান্ত করেই। যদি জনগনকে সচেতন করা যায়, একত্র করা যায়, তবে এইসব নাশকতা সফল হওয়া সম্ভব হবে না। তাই এসব কান্ডজ্ঞানহীন মিডিয়াগুলোকে দায়িত্বশীল করুন। নিবন্ধনের আওতায় আনুন। মিনিটে মিনিটে চাচা-খালা-ভাই নিয়ে ঘরে বসে বসে এদের খবর প্রসব করা বন্ধ করুন। ওয়েব সাইটের মাধ্যমেই এরা টাকা উপার্জন করে। এটাই তাদের মূল মোটিভেশন। সেটা না থাকলে, ফেইসবুকে এরা এসব অবিবেচক নিউজ প্রচার করবে না। এসব ব্যপারে হূটহাট সিদ্ধান্ত না, দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিকল্পনা দরকার।

ফেইসবুকে আপনারা যারা এসব নিউজ না ঘেটেই মজা করে শেয়ার দিচ্ছেন, দয়া করে মনে রাখবেন আপনার শেয়ারের মাধ্যমে এসব মিডিয়াগুলো আরো ফলোয়ার পাচ্ছে। আজ এরা "দেখতে অক্ষতিকর" নিউজ দিলেও কাল এরাই চাঁদে সাইদিকে দেখাবে। রাস্তায় মানুষ মরবে আবারো।
দায়িত্ব নিন নিজে, দায়িত্ব কেবল সরকার না, আপনাকেও নিতে হবে। তাই, সতর্ক থাকুন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
২০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×