
জার্মানিতে নির্বাসিত দুই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক ও অনন্য আজাদের ভ্যালেন্টাইন ডে’তে ঢাকায় সোহরাওয়ার্দি উদ্যানে প্রকাশ্যে চুমুর ঘোষণা দিয়েছেন।
গত সপ্তাহে একটি ফেসবুক ইভেন্ট খোলেন। শিরোনাম, ‘ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব।’ এই আহ্বানের কারণ হিসেবে ইভেন্টে তারা জানিয়েছেন, ‘প্রতিবছরই এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ বিভিন্ন রকম হয়রানি করে। এর প্রতিবাদে সকল জুটিকে স্ব স্ব প্রেমিক-প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাবার আহ্বান জানানো যাচ্ছে।’
কেউ কেউ এমন ইভেন্টকে স্বাগত জানালেও অনেকেই করেছেন এর বিরোধিতা।
আমিও এই উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানুষ আর কুকুরের পার্থক্য বুঝতে বেশি বিদ্যার দরকার পড়েনা। আধুনিক মানব সভ্যতা কখনো মানুষকে পশুতে রুপান্তরিত হতে প্ররোচনা দেয়নি কিন্তু কিছু অমানুষ তাদের কু-প্রবৃত্তির কারণে সর্বত্রই আদিম ও পশুত্বের আমদানিকে প্ররোচনা দেয়। তা করতে নানাবিধ উপায় বা পন্থা প্রকাশে সচেষ্ট তারা।
উল্লেক্ষঃ এই নিকৃষ্ট কাজের উদ্যোক্তা শাম্মী হক ও অনন্য আজাদ তারা দুজনে কিন্তু জার্মানিতে থাকে, তারা ১৪ তারিখ সোহরাওয়ার্দি উদ্যানে প্রকাশ্যে চুমু খেতে আসবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



