somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“একটা মেয়ে যখন নীরব ধর্ষক...!!”

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ভাবছেন? বাংলা ভাষার প্রতি আমার দক্ষতা দেখে হাসছেন? হয়তো ভাবছেন আমি ‘দর্শক’ না লিখে ভুল করে ‘ধর্ষক’ লিখে ফেলেছি? তাহলে ভুল ভাবছেন। আমি ধর্ষকই লিখেছি। এবার নিশ্চয় মনে প্রশ্ন জাগছে একজন মেয়ে কিভাবে ধর্ষক হতে পারে, যেখানে মেয়েরাই সেই আদি যুগ থেকে এই নির্মম পরিস্থিতির শিকার হয়ে আসছে। হয় হয়, একজন মেয়েও ধর্ষক হয়। কিভাবে? তাহলে খুলেই বলি।

ঘটনাটা প্রায় ছয় কি সাত মাস আগের। আমি নিজে যার প্রত্যক্ষদর্শী। আমি হেটে যাচ্ছিলাম কোন এক প্রাইভেট ইউনিভার্সিটির সামনে দিয়ে। কারণ বশতঃ ইউনিভার্সিটির নামটা উল্লেখ করলাম না। তো, আমি ইউনিভার্সিটির মেইন গেট ক্রস একটু সামনে যেতেই শুনতে পেলাম, কয়েকটা ছেলেমেয়ে খুব জোরে জোরে হাসাহাসি করছে। আমার হাটার রাস্তার পাশেই কয়েকটা বাস সারিবদ্ধভাবে দাড় করানো। তারই মাঝে দুইটা বাসের মধ্যে যে ফাঁকা যায়গা হাসাহাসির উৎস সেখানেই। আমি স্বাভাবিক নিয়মেই সেদিকে তাকালাম। আর যা দেখলাম......

একটা ছেলে তার গার্ল-ফ্রেন্ডকে ‘চুম্বন’ করছে। এবং তাদের ঐ আবেগ-ঘন মুহূর্তে ছেলেটার হাত কোথায় কোথায় চলে যেতে পারে তা আর নাই লিখলাম। আর আমি এতো আকর্ষণ নিয়ে তা দেখারও পাত্র নই। আমি তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিতেই থমকে দাঁড়িয়ে গেলাম। যা দেখলাম আমার দুই চোখে তা আমার মনকে বিশ্বাস করাতে পারলাম না। অন্য একটা মেয়ে তাদের পাশেই দাঁড়িয়ে এসব লীলাকির্তন মোবাইলে ভিডিও করছে আর বত্রিশ দাঁত বের করে খিলখিল করে হাসছে। আমি তো পুরাই অবাক। আমি কি দাঁড়িয়ে থাকবো না চলে যাবো বুঝতে পারছিলাম না। তারা তিনজন ব্যতীত আরও দুজন ছেলে ছিল তাদের সাথে। তারা দুজন আমাকে দেখে অপ্রস্তুতের মত হাসি থাময়ে দিল। ওদিকে লীলাকির্তন হয়েই যাচ্ছে। আমি দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আমার পথে হাটা দিলাম। এই হল ঘটনা।

আমরা বলি, একটা ছেলে যদি একটা মেয়ের সম্ভ্রম নষ্ট করে বা এই কাজে সহায়তা করে তবে সে ধর্ষণকারীর কাতারে শামিল হয়। এখন বলুন, এই মেয়েটাও তো ঠিক একই কাজ করছে। তার সামনে তার বান্ধবীর সম্ভ্রম একটা ছেলে লুটেপুটে নিচ্ছে (যদিও তার বান্ধবীও এতে খুব মজা পাচ্ছে) তা দেখে সে একটুও ইতস্তত বোধ করছে না, তার বিবেকে বাধছে না। উলটা তা দেখে সেও মজা পাচ্ছে এবং তা মোবাইলে ভিডিও করছে। কোন একদিন হয়তো বা এই ভিডিওটা আমরা ইন্টারনেট এ দেখতে পাবো। তবে এবার বলুন, সে একটা মেয়ে হয়ে কি আরেকটা মেয়ের সম্ভ্রম হরণে সহায়তা করছে না? যদি তাই হয় তবে সেও তো ধর্ষণকারীর কাতারে পড়ে।

তাই আপুদের এবং ভাইয়াদের কে বলছি, এমন টাইপের মেয়েদের কিংবা ছেলেদের থেকে দূরে থাকুন, যারা আপনার গোপনীয়তাকে তাদের হাসি-আনন্দের খোঁড়াক বানায়। আর কারো সাথে বন্ধুত্ব কিংবা অন্যকোন প্রকার রিলেশনে জড়ানোর আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। কারণ আপনার কাছের মানুষই কিন্তু আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করতে পারে যা কি না আপনার শত্রুও করার আগে হাজার বার ভাববে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×