বাবুই পাখির মত ফুলো ফুল গাল,
তারে আমি হাসতে দেখেছি কত।
মুখে লেগেই থাকে সুমিষ্টি হাসির জাল,
শীতলক্ষ্মার শান্ত ঢেউয়ের মত
পাতলা ঠোটের কোণে তার।
শত শতাব্দীর ঘন নীল অন্ধকার
দু'চোখের তারায়;
কি বা তারে ভুলা যায়।
সহসায় একদিন দেখি
সেই চোখ, নিঃশব্দ কান্না একি!
নবরুপে তার অপরুপা রুপ,
সারা ঘর থম থম, আমি নিশ্চুপ।
দু'ফোটা গলিত হিরক চোখের তারায়
মুহূর্তে গেলাম আমি নিজেকে হারায়।
আজি যেন আরো ভালো লাগে,
এমন করুণা জাগেনি আগে;
ভাল লাগা ভালোবাসা হয়ে মিলেমিশে একাকার
মিলল নূতনে আজি, এই রুপ দেখা তার।
সে যে তুলনাহীনা, মোর কাছে নবরুপে,
নয়ন ভরে দেখি নিথরে চুপে চুপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




