somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কি করবো মা বলো, এতো বছরের সংসার... "

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমস্যার নাম-- "কি করবো মা বলো? এতো বছরের সংসার"!

মহিলার বয়স আনুমানিক ২৯ বা ৩০ মাত্র। দেখতে সুন্দরী, রান্নার হাত অত্যন্ত চমৎকার, মানুষটাও খুব সাদাসিধা। সংসার বলতে একটা ছোট্ট মেয়ে আর সুর্দশন বিত্তবান ভালো মানুষ স্বামী। পারিবারিক ভাবে ৭ বছর আগে বিয়ে হয়। বাধ্য বালিকার মতো বাবা মায়ের কথা শুনে বিয়ের পিড়িতে বসে পড়ে। স্বামী ছাড়া অন্য কোনো ছেলের সাথে কখনো কথাও হয়নি। পতি একদম ফেরেশতা সমতুল্য সবার চোখে।
এখন কাহিনী হলো, ফেরেশতার মতো এই স্বামী দেবতা ড্রাগস নেন। বহু বছর আগে থেকেই। কিন্তু ঘুনাক্ষরেও কাউকে জানতে দেন না। সবার চোখে মহান এই ব্যাক্তি প্যারাসিটামল তিন বেলার মতো, তিন বেলা সময় ধরে বউ পেটায়। এই পেটানো কিন্তু যে সে পেটানো না। তার হিট করার প্রিয় জিনিস হচ্ছে স্ত্রীর মাথা। পাশবিক উল্লাসে সে তার একমাত্র মেয়ের মায়ের মাথায় অনবরত ঘুষাতে থাকেন। কি দোষে??
"তুই সকালে মেয়ে কে পানি কেনো খাওয়ালি? পানি খাইছে বলেই এখন ভাত খাচ্ছেনা।"...... মার শুরু।
"তুই আমার রুমে আসছিস ক্যান? তুই ঘুর ঘুর করতেছিস বলেই আমার কম্পিউটার নষ্ট হইছে".......আবার মার শুরু।

তারপরেও মহিলা সারাদিন গাধার মতো খেটে তার স্বামীর পছন্দের খাবার রান্না করে। অফিস থেকে উনি আসার আগে আগে গোসল করে শাড়ি পরে সেজে গুজে একদম ফিট ফাট ও। মনের মধ্যে ক্ষীণ আশা, যদি সে ভুলেও একবার তাকায়। সে আশার গুড়ে বালি না, কংকর পড়তে থাকে।

এরকম একটা ইনসেইন মানুষের সাথে বছরের পর বছর মার খেয়ে সংসার করে যাচ্ছে সে। কারো কাছে স্বামীর কথা নিন্দাও করেনা। বললেও কেউ বিশ্বাস করার মতো নাই। মার খেয়ে একান্তই বেচে উঠার সম্ভাবনা না থাকলে, এক পরিচিতর বাসায় একটু আশ্রয় নেয়। একটু কাদে। আবার ওই জন্তুটার জন্য বেলা থাকতেই রান্না করতে ছোটে।

কারণ কি জানেন? সে তার স্বামী কে ভালোবাসে।
বিশ্বাস হয়?

জিজ্ঞেস করলাম, উনাকে ছেড়ে চলে আসছেন না কেন এখনো? আপনার বাবা তো ভালোই বিত্তবান ছিলেন। আপনার আর আপনার মেয়ের তো খেয়ে পড়ে বাচতে কোনো অসুবিধা হবেনা।
বলে, "কি করবো মা বলো? এতো বছরের সংসার"

কিভাবেই বা সমাধান হবে তনুর ধর্ষণ মামলার, খাদিজাকে কোপানোর বিচার? ঘরে ঘরে আমরা এমন নর্দমার কীট গুলাকেই হয়ত ভাই ডাকি, বন্ধু ডাকি, মামা চাচা ডাকি। আমাদের কাছে এদের মুখোশ একরকম। অপরিচিত কোনো মেয়ের সামনেই আবার তাদের আরেক রূপ।

ধর্ষণই যদি তাদের একান্ত কাম্য হয়ে থাকে, তাহলে তাদের শুরুটা নিজেদের ঘরের মা বোনকে দিয়েই হোক।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×