somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়া আর ক্ষমতার মোহ আমাদের কে ইতিহাস ভুলিয়ে দেয়

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন সুস্থ মানুষ সাধারনত ভাবে না যে সে অসুস্থ্য হতে পারে কিম্বা একদিন মারা যাবে। কাছের আত্মীয় কিম্বা বন্ধুকে কবর দিয়ে এসেই আমরা চলে যাই ব্যাবসায়িক মিটিং-এ।আরো সম্পদ কামাই করবার চেষ্টায় রত থাকি। আরেকজনকে অসুস্থ হতে দেখি কিম্বা মারা যেতে দেখি, সাময়িক একটা দুঃখবোধ হয়ত হয় কিন্তু নিজকে ঐ জায়গায় বসিয়ে চিন্তা করবার মত সময় হয় না। ব্যাবসা-মিটিং-কাস্টমার-টাকা আমাদের তা ভুলিয়ে রাখে।

তেমনি ক্ষমতা যে একবার পায় সেও ভাবতে পারেনা যে তার ক্ষমতা কোন দিন শেষ হবে। নমরুদ-ফেরাউন তো ক্ষমতার জোরে নিজকে খোদা বলে ঘোষনা দিয়েছিলেন। কিন্তু তারা অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রাজত্ব শেষ হয়ে গেছে। মোগল বাদশা হুমায়ন তারই নিযুক্ত বাংলার গভর্নর শের খানের কাছে পরাজিত হয়ে বছরের পর বছর পথে পথে ঘুরেছেন, সর্বদা শত্রুর তাড়ার মুখে মৃত্যুর ছায়া সাথে করে কখনো বনে-জংগলে কিম্বা বিরান ভুমিতে লুকিয়ে, কখনও কারো আশ্রয়ে আশ্রিতের মত লুকিয়ে দিন পার করেছেন (তিনি অবশ্য পরে রাজত্ব পুণরুদ্ধার করেছিলেন)। বৃটিশরা দুনিয়াজোড়া রাজত্ব পেতেছিল, বলা হতো বৃটিশ সাম্রাজ্যে সুর্য অস্ত যায়না। সেই কলোনি গুটিয়ে তারা আবার প্যাভিলিওনে ফিরে গেছেন। ছলে বলে ক্ষমতা নিয়েও মীর জাফর তা ভোগ করতে পারেন নি বরং বিশ্বাসঘাতকার সমার্থক হয়ে ঘৃণার পাত্র হয়ে আজও বাংলার ঘরে ঘরে বেচে আছেন। সহস্র-অযুত মানুষের ওপর সীমাহীন অত্যাচার করেও কমুনিষ্টরা তাদের স্বপ্নের সোভিয়েত ইউনিয়নকে টিকিয়ে রাখতে পারেননি।

উপরের সবগুলি ঘটনায় ইতিহাসের অংশ। কিন্তু ক্ষমতার মোহ মানুষকে ইতিহাস ভুলিয়ে দেয়। যিনি বিরোধী দলে থাকতে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেন তিনিই ক্ষমতায় এসে তা বাতিল করেন। যিনি নিজকে জনগনের নেত্রী মনে করেন, জনগন কে ক্ষমতার উতস বলে মুখের ফেনা তুলে ফেলেন তাকেই দেখি পুলিশ লেলিয়ে বিরোধী মত দমন করতে। যিনি ক্ষমতায় থাকলে বিরোধী দল কেন সংসদে আসেনা বলে অভিযোগ করেন তিনি বিরোধী দলে গেলে টানা সংসদ বর্জন করেন।

এই অসুস্থ রাজনীতি থেকে আমরা মুক্তি চাই। বিভাজন নয়, ঐক্য চাই। গণতান্ত্রিকতার চর্চা চাই। পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে জন কল্যাণমুখী নেতৃত্ব চাই। দারিদ্র থেকে মুক্তি চাই। সর্বোপরি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ রেখে যেতে চাই। সেটা সম্ভব যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×