somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেয়েছিলাম বাংলাদেশেরএকতা আর উন্নয়ন, পেলাম বিভাজিত জাতি আর উন্নয়ন কে বাধা দেয়া সব আয়োজন

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছু বুঝতে চাওয়া আমার আট বছরের ছেলের স্বভাব, এজন্য প্রচুর প্রশ্ন করে সে আমাকে। তার শিশু-সুলভ প্রশ্নগুলি আমিও চেষ্টা করি সহজ ভাবে বুঝিয়ে দিতে। কিন্তু ইদানিং তার কিছু প্রশ্ন নিয়ে খুব বিব্রত হতে হচ্ছে। কয়দিন আগে সে জানতে চাইল, পুলিশ কি সব সময় সরকারী দলে থাকে? প্রশ্নটা কঠিন। রাষ্ট্র আর রাষ্ট্র পরিচালনাকারী দল (তথা সরকারী দল) ভিন্ন ভিন্ন স্বত্তা সেটা বুঝবার ক্ষমতা কি তার হবে? যারা ক্ষমতায় থাকে, রাজনীতির অভিজ্ঞতা লব্ধ হয়ে যারা কেশ পাকিয়েছেন তারাই এর পার্থক্য বুঝে বলে মনে হয় না, আর আট বছরের বাচ্চা এটা কিভাবে বুঝবে? আরেক দিন সে জানতে চাইল, হরতাল কেন দেয়? আমরা স্কুলে যেতে পারিনা, সেটা কি ওরা বুঝে না? আরেকদিন জিজ্ঞেস করল হরতালে বাস চালানো মানা তাইলে বাস বন্ধ করে রাখলেই হয়, আগুল লাগিয়ে দেয় কেন? তাহলে তো হরতালের পরেও আর ঐ বাস চলতে পারবে না, তখন মানুষ কিভাবে যাবে? এ ধরনের প্রশ্ন থেকে তাকে থামানোর একটাই উপায়- ধমক দেয়া, কারন উত্তরটা আমারও জানা নাই। আমিও তাই করি, ধমক দেই, এত প্রশ্ন না করে পড়াশুনা কর, বড় হলে সব বুঝতে পারবে।

আসলে ওদের জন্ম যখন বাংলাদেশ বুঝতে তো হবেই। স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলন ছিল রক্তাক্ত কিন্তু প্রত্যশা ছিল স্বৈরাচারের পতনের পর গণতান্ত্রিক চর্চার মাধ্যমে শান্তি ও উন্নতির সুবাতাস বইবে। যমুনার উপর বংগবন্ধু সেতু চালু হবার সময় ভেবেছিলাম আর কোন দিন হাইওয়েতে ট্রাফিক জ্যাম হবে না, কিন্তু নিয়তির খেল, প্রত্যেক বছর ঈদে বাড়ি যাবার সময় জ্যাম পাওয়া যায়। তেমনি এরশাদ পতনের পর মনে হয়েছিল আর হয়তো কোন দিন হরতাল দেখতে হবে না, আমাদের বাচ্চারা হরতালের গল্প শুনবে শুধুমাত্র, দেখতে হবে না কিভাবে সাধারন মানুষকে বলি দেয়া হয় স্বার্থান্বেষী মহলের ক্ষমতার রাজনীতিতে। আমর আশা করেছিলাম জাতিকে ঐক্যবদ্ধ করে আমারা শুধু সামনেই এগিয়ে যাব, আমাদের অগ্রগতি দেখে এ পৃথিবী অবাক তাকিয়ে রবে। কিন্তু আমাদের সে আশা পুরণ হয়নি। গণতান্ত্রিক সরকারের লেবেলে আমরা প্রতিনিয়ত দেখেছি হরতাল, সংসদ বর্জন, মানুষ হত্য আর লাশের রাজনীতি। আমারা কোন জাতীয় ইস্যুতে দুই দলকে এক হতে দেখিনি (অবশ্য সাংসদদের বেতন-ভাতা বৃদ্ধি আর শুল্কমুক্ত গাড়ি কেনা ছাড়া)। আজকে যে শিশু তারা যখন তারাও একদিন বাবা হবে, তাদের সন্তান কেও হয়ত শিখাতে হবে কিভাবে হরতাল-অবরোধ মোকাবিলা করে বেচে থাকতে হয়। আমাদের এই দেশে ঘুর্ণিঝড়, সাইক্লোন, বন্যা যেমন অনিবার্য, তেমনি অনিবার্য রাজনৈতিক সংঘাত-হরতাল-অবরোধ, দোষারোপ আর লাশের রাজনীতি। অদ্ভুত এক বিভাজিত জাতি আমরা, যেখানে যুক্তির চেয়ে আবেগ বড়, সামনে যাবার চেয়ে যেন পিছনের দিকে যাওয়ায় যেন আকাংখিত!!

কিনতু আমরা বিভাজন নয়, ঐক্য চাই। গণতান্ত্রিকতার চর্চা চাই। পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে জন কল্যাণমুখী নেতৃত্ব চাই। দারিদ্র থেকে মুক্তি চাই। সর্বোপরি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ রেখে যেতে চাই। সেটা সম্ভব যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি।

কিন্তু সেদিন কি আসবে? স্বপ্ন দেখতেও আজকাল বড় ভয় লাগে। কারণ ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহন করে না।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×