somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই অপুষ্ট গণতন্ত্র কিভাবে পারবে সু্স্থ সংসদ প্রসব করতে?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের অপুষ্ট তরুণী গণতন্ত্রের এখন নতুন একটি সংসদ প্রসবের সময়। পুষ্টির অভাবে ভুগা তরুণী গৃহবধু গর্ভাবস্থায় যেমন নানা বিপদ-জনক উপসর্গে ভুগে থাকে, আমাদের গণতন্ত্রও এই রকম বিপদাবস্থার মধ্যে আছে।মাতৃ-মৃত্যুর হার আমরা অনেক কমিয়ে আনতে পারলেও নির্বাচনকালিন গণতন্ত্র মৃত্যুর কমানোর ক্ষেত্রে সেটা এখনো সম্ভব হয়নি! আগেরবার তো গণতন্ত্রকে দুই বছর আইসিইউতে রেখে তবে একটা নতুন সংসদ পেয়েছিলাম। এবার কি হবে কে জানে?

আশার কথা বিভিন্ন রকম চিকিতসার ব্যবস্থা হচ্ছে- যেমন বিরোধী দলের হরতাল-অবরোধ আর নির্বাচন বর্জন, সরকারী দলের সর্বদলীয় সরকার, এরশাদের ডিগবাজি, সুজাতা চিকিতসা ইত্যাদি। জীবনের শেষ চিকিতসা হিসাবে এখন চলছে-জাতিসংঘের নেতৃত্বে তারানকো চিকিতসা। এই চিকিতসায় ফল হবে কিনা কে জানে?

এই অপুষ্ট গণতন্ত্র যদি শেষ পর্যন্ত একটা সংসদ প্রসব করতে পারেও তাহলে আশংকা করা হচ্ছে মা (গণতন্ত্র) ও শিশু (সংসদ) দুজনই জীবনের ঝুকিতে থাকবে। আর যার ফল হিসাবে হরতাল-হত্যা-খুন-অরাজকতা-নাশকতা-জ্বালাও-পোড়াও, ব্যবসা বানিজ্যে ধবস, বিদেশে ইমেজ সংকট সহ নানা ধরনের বিপদের মধ্যে পড়ে ঠাবে এই দেশ! তাই দুই মহান (!) নেত্রীর কাছে অনুরোধ আপনারা কঠোরতা আর আপোষহীনতার পাল্লা না দিয়ে সমঝোতার পথে পাল্লা দিন।

সাধারন মানুষ কে বাচতে দিন। আপনার ধৈর্য আর সুবুদ্ধি আমাদের গণতন্ত্রকে পরিপুষ্ট করতে পারে, যেটা সাধারন মানুষ কে স্বস্তি আর শান্তি দিতে পারে। আর আপনারা ঝগড়া করেন, গোলমাল বাধান আর সেতা সারিয়ে দেবার জন্য দুতিয়ালী করে সেটাতে আপনারা লজ্জা না পেলেও আমরা মর্মাহত ও লজ্জিত হই। আপনাদের এই অদুরদর্শী রাজনীতিকে আমরা ধিক্কার জানাই!!


সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×