আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালোই আছেন।
এবারের ঈদে দেশে বেশকিছু নাটক তৈরী করেছেন বিভিন্ন নামী পরিচালকেরা। যার মধ্যে একটি উল্লেখযোগ্য নাটক হচ্ছে। “আবার তোরা সাহেব হ” নাটকটি বাংলালিংক ছবিয়াল রি ইউনিয়ন এর সৌজন্যে একুশে টিভিতে প্রচারিত হয়েছেছিল। বর্তমানে নাটকটি রেবিটহলে বিডি এর চ্যানেলে পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে দেখা গেল সবার সুন্দর মন্তব্য। সবাই নাটকটির বেশ প্রশংশা করছেন। কিন্তু সবার একটি দাবিও মোটামোটি এক, তা হচ্ছে নাটকে প্রচারিত “আমার প্রান ধরিয়া মারো টান” শিরোনামের একটি গান। গানটি খুবই সংক্ষিপ্ত। পরবর্তীতে ইউটিউবে এর পুরো গান পাওয়া যায় নি।
কিন্তু অবশেষে গানটি বিশেষ মাধ্যমে আমি সংগ্রহ করে আমার চ্যানেলে আপলোড করেছি।
আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান।
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়,
বারেবারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।
বাংলালিংক ছবিয়াল রি-ইউনিয়ন এর সৌজন্যে প্রচারিত নাটক ” আবার তোরা সাহেব হ” এর থেকে সংগৃহীত।
নাটকটি ধারন করা হয়েছে ময়মনসিংহে...
নাটকটি পরিচালনা করেছেন (শরাফ আহমেদ জীবন)
নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন:
মামুনুর রশিদ
ইরেশ যাকের
আজমেরী আশা
আবার তোরা সাহেব হ।
আশা করি গানটি সবার ভালো লাগবে।
তো সবার আবেদনের প্রেক্ষিতে আমি গানটি এখানে শেয়ার করলাম।

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




