টাকা মাটি, মাটি টাকা-কয় সাধু-সন্তে
টাকা সাথে রবে না রে জীবনের অন্তে!
অর্থে অনর্থ যে রোজ কত ঘটছে
পায় যে সে খুশি, আর পায় না যে-চটছে!
টাকাকে বানায় যারা ভালোবাসা পয়লা
জানে না তো টাকা বিষ, টাকা মানে ময়লা!
ময়লায় হাত দিলে হাত হয় গন্ধ
অর্থের লেনদেন তাই হোক বন্ধ!
দেশ থেকে দূর হোক সব টাকা আজকে
ময়লার হাত থেকে বাঁচাও সমাজকে!
তাই যারা চারপাশে এই কাজে দক্ষ
তাদের বানাও কেন, কও, প্রতিপক্ষ?
অর্থ পাচারকাজে তাই যারা যুক্ত
তারা সাধু-সন্তের হোক দলভুক্ত!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


