হল এর জীবন।
হলগুলোতে গণরুম বলে কিছু নেই। অনেক
ছেলে একসঙ্গে থাকে বলে তাকে আমরা যৌথ ঘর
বলতে পারি। এখানে ছাত্ররা নিজের বালিশ, কাঁথা এমনকি
টুথব্রাশ পর্যন্ত শেয়ার করে। এ যেন যৌথ পরিবারের
চমৎকার উদাহরণ।
হলে অছাত্র বলে কোনো ‘জিনিস’ নেই। এটা
বিরোধী দলের অপপ্রচার। এখানে ভাইয়ের মামা আমারও
মামা—হিসাবটা এমনই। তাই হলের যেকোনো ছাত্রের ভাই,
আমাদের ভাই। তারও অধিকার আছে। আমরা সাম্যবাদে
বিশ্বাসী।
চাকরি না-পাওয়া প্রাক্তন ছাত্রটি হলে থাকেন আমাদের
মায়ায়। তিনি বেকার, তাই তাঁকে বেকারাশ্রমে জায়গা দেওয়া
হয়। বৃদ্ধাশ্রমে থাকতে পারলে হলে বেকারাশ্রম থাকলে
দোষের কী আছে!
তাই বলতে পারি হলগুলোতে কোনো সমস্যা নেই।
হাসিমুখে বলতে পারি, আমরা ভালো আছি!
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


