আমরা কোন দিকে যাবো-
পথে পা বাড়ালেই কামড়ে ধরে কুকুর,
আমাদের সামনে ইটগাঁথা দেয়াল
দাঁত খিঁচিয়ে ভয় দেখায়; পথ রুদ্ধ।
আমাদের শরীরে আষ্ঠেপৃষ্ঠে বাঁধা শেকল; সাপের মতো।
সামনে এগোতে গেলেই বুঝতে পারি; আর পথ নেই।
আমরা কোন দিকে যাবো?
আমরা দাঁড়িয়ে আছি খাদের কিনারে-
চোখভর্তি স্বপ্ন নিয়ে........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


