সারাদিন বৃষ্টিতে আবদ্ধ।
জল কলরোল বাইরে এবং ভেতরে....
পুরোনো দিনের বর্ষায় ঝমঝম শব্দের অনুরণন
কোথাও বেজে ওঠে.......
ছেঁড়া পালক ঠোঁটে নিয়ে
সোঁদা সোঁদা ঘ্রান খুঁজে
শহুরে শালিক ডানা ঝাপটায়
জানালার কার্নিশে কার্নিশে কিংবা,
অখ্যাত অলিতে গলিতে...
সেই বৃষ্টিরাতে অজস্র জল
লুটোপুটি খেয়েছিল আমার শুকনো মেঝেতে....
আহত স্বপ্নে ঘুম ভেঙে মনে পড়েছিল,
সেই বর্ষাতে ভিজে গিয়েছিল আমার পোড়ো বাড়ী
ফাটা মেঝে, নোনা দেয়াল....আর সবকিছুর সাথে
অবলীলায় ভিজেছিল আমার অকবিতা গুলো.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


