সেই তুমি, এই তুমি!
২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#Farhana sharmin
খুব কি ব্যস্ত?
একটু সময় হবে?
কিছু প্রশ্ন ছিলো,
একটু সময় করে
উত্তর দিবে?
তোমার কাছে সুখের সংজ্ঞা
কি বলবে?
আহা! ভ্রু কুচকালে কেন?
উফ! কি মুশকিল!
কোথায় চললে?
আচ্ছা, ভালো আছো নাকি
অন্তত এটুকু বলবে?
ভাবছো কি আবোল তাবোল বকছি
ভাবছো কোথায় দাঁড়িয়ে আছি
ঠিক খেয়াল করিনি।
আমি ঠিকই খেয়াল করেছি।
তোমার আলিশান বাড়ি
নিচে গ্যারেজে তিন তিনটা
বিলাস বহুল গাড়ি।
তোমার ব্র্যান্ডের পোশাক, ব্র্যান্ডের চশমা,ঘড়ি।
এতো এতো জমকালোর ভিড়ে
সেই ছা-পোষা তুমি।
ভাবছো এ আবার কোন তুৃমি?
যে তুমি মায়ের দুলাল,
বাবার মানিক, হিরে।
যে তুমি গুল্লাছোট, হারে রে রে রে রে।
যে তুমি ক্লাস পালানো হতচ্ছাড়া ছেলে।
যে তুমি কাল বোশেখিতে
আম কুড়ানোর ধুম।
মনে পড়ে প্রথম টিউশনি?
শনি, রবি সোম?
সেই তুৃমিটা হারিয়ে গেলে
কোন পথের বাঁকে?
হারিয়ে গেলে মায়ের দুলাল,
বাবার মানিক, হীরে?
যে তুমিটা এখন শুধুই
টাকার পিছে ছুটে!
যে তুমিটা একলা ভীষণ!
এত কিছুর ভিড়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন