এই যে খোকা
যাচ্ছো কোথা?
একটু করে থামো।
একটু বসো
আমার পাশে,
সবুজ শ্যামল
পুকুর পাড়ে।
এই যে আমি
মাটির ঢিবি
একদা ছিলাম
তোমারই যেন
প্রতিচ্ছবি।
তোমারই মতন ছোট্ট খোকা।
তারপর একে, একে
দূরন্ত কিশোর,
মাঝ বয়েসি, া
বুড়ো খোকা!
একদিন সব সাঙ্গ হলো
জীবন প্রদীপ নিভে গেলো।
সবাই মোরে একলা ঘরে
ঘুম পাড়িয়ে রেখে গেলো।
সেই থেকে আজ অবধি
একলা আমি শুয়ে আছি।
পথের পানে চেয়ে থাকি,
কেউ যদি মোর ঘরে আসে
হাত দুটি তুলে
মোনাজাত করে।
রহিম, রহমানের কাছে
মোর হয়ে যদি কেহো
ভিখ মাগে!
কিন্তু যে হায় এ সংসারে,
সকলেই একে একে
গিয়েছে মোরে ভুলে!
এই যে এই পুকুর পাড়ে
শুনেছি, মস্ত বড় হোটেল হবে।
নামি দামি মানুষেরা সব
আসবে যাবে।
বাইরে সবাই ঝা - চক চাক
দামি গাড়ি, দামি পোশাক।
ভেতরে সব একই
জানো?
ধনী, গরিব যারেই দেখো।
সবাই মোরা এক
আদমেরই সন্তান!
এই যে দেখো,
বেলা ফুরালো।
মা, বুঝি ঐ
ডাকতে এলো।
ভালো থেকো
ছোট্ট খোকা।
কালকে হঠাৎ
পুকুর পাড়ে
দেখতে যদি
না পাও মোরে।
ভেবে নিও
মিশে আছি এই পথেরই
ডালিম গাছে।
পাখ পাখালির
কলরবে।
সবুজ শ্যামল
বাংলাদেশে!

ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




