# ফুল সিল্ক
# হাফ সিল্ক
# ফুল কটন
# নাইলন
* **ফুল সিল্ক জামদানি শাড়ি র তানার সুতা আর বাইনের সুতা এবং শাড়ির উপরের নকশা সবই রেশমের। চায়না আর জাপান থেকে রেশম আমদানি করা হয়।
*** হাফ সিল্ক শাড়ির তানার সুতা রেশমের। বাইনের সুতা আর নকশা হয় কটনের।
* **ফুল কটন শাড়িতে তানার সুতা, বাইনের সুতা, নকশা সবই কটনের। এই সুতি সুতাটা তৈরি হয় কার্পাস তুলা থেকে। কার্পাস তুলা আমাদের দেশেই চাষ হয়।
* **নাইলনের জামদানিতে নাইলন তানার সাথে বাইন আর নকশা নাইলন বা কটন দুটাই হতে পারে। নাইলন আর রেশমে খুব বেশি তফাৎ হয় না।
খুব পাকা জামদানি ব্যাবসায়ী না হলে ধরা সম্ভব না কোনটা রেশমের জামদানি আর কোনটা নাইলনের জামদানি।
নাইলনকে রেশম জামদানি বলে খুব সহজেই ক্রেতাদের ঠকানো সম্ভব।
সব ধরণের শাড়ির ঔজ্জ্বল্য বাড়াতে শাড়ির নকশাতে আর শাড়ির পাড়ে জরি ব্যাবহার করা হয়। এই জরি ঢাকার মিরপুরে তৈরি হয়। সাধারণত তিন রঙের জরি জামদানিতে ব্যবহৃত হয়।
১. গোল্ডেন
২. সিলভার
৩. কপার
জামদানি শাড়ির দামও বাইন আর নকশার উপরে নির্ভর করে। ১২০০ থেকে শুরু করে ১০০০০০০ টাকা পর্যন্ত দামও হতে পারে।
আরো জানতে ওয়েবএড্রেস এ আসুন Jamdani Shari Bangladesh
facebook: Rupkotha Jamdani Facebook

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



