somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্পের অভিজ্ঞতা

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রানা প্লাজা ধস নিয়ে আজ গবেষণার কাজ করছিলাম। এই ধস নিয়ে কাজ করতে করতেই শুরু হল ভূমিকম্প। এখন কি করা উচিৎ তা আমার এক সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করতে না করতেই দেখি সে নাই। ৯ তলা সিড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেলেন। এত দ্রুত কিভাবে নামলেন তা জানি না (ভাইয়ের ২ দিন পর বিবাহ। বিবাহের ২ দিন আগে ডেটা অ্যানালাইসিস করতে করতে মৃত্যুর হাস্যকর পরিস্থিতি থেকে বাঁচবার তাড়নাই হয়ত তাকে দ্রুত নিচে নামিয়েছেন)। ভূমিকম্প শুরু হলে আমি ঘুণে ধরা পুঁজিবাদী সমাজের চক্ষুলজ্জার তোয়াক্কা না করে একটি টেবিলের তলায় আশ্রয় নেই। ভূমিকম্প যখন বাড়ছে তখন আমি আরেক সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করি যে আমি যেখানে আশ্রয় নিয়েছি- জায়গাটা আসলেই আমাকে নিরাপত্তা দিতে পারবে কিনা? ভাই বললেন এভাবে বলা যায় না। বল যে “জায়গাটার নিরাপত্তা দেবার প্রবাবিলিটি কত?”। মৃত্যুর মুখেও যে লজিকাল স্ট্যান্ড ঠিক রাখতে পারে সেই আসল পুরুষ।

বেশ কিছুদিন ধরে এসব ধস জাতীয় দুর্যোগ আমার সাথে লেগেই আছে। জীবনে প্রথমবার বিদেশ ভ্রমণ করি থাইল্যান্ড। আমি বাংলাদেশে ফেরার তিন মাস পরেই সেখানকার সরকারের পতন হয়। মালদ্বীপ থেকে ফেরত আসার ১ সপ্তাহ পর দেখি সেখানে খাবার পানির সংকট সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী নাকি সেখানে খাবার পানি পাঠাচ্ছে। নেপাল থেকে আসার কয়েক মাস পর সেখানে হল ভূমিকম্প। কলকাতা গেলাম এবং সেখানে থাকা অবস্থায়ই দুটো দুর্ঘটনা ঘটল- কলকাতার ওভারব্রিজ ধসে পড়ল এবং ভারত টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট-ইন্ডিজের কাছে হেরে গেল।

তবে সবচাইতে বড় দুর্ঘটনা ঘটেছে দেশের ভেতরেই। কারওয়ান বাজারের মোড়ে বিশাল একটা বাঘের মূর্তি ছিল। এক বন্ধুর সাথে রাত ৮ টা পর্যন্ত সেই বাঘের মূর্তির পাশে দাঁড়িয়ে আড্ডা দেই। তার পরদিন শুক্রবার বসুন্ধরা সিটি যাওয়ার সময় দেখি বাঘের মূর্তিটা হেলে পড়ে গিয়েছে। চারপাশের রাস্তা রক্তাক্ত। জানতে পারি তার আগের রাতে বাঘের মূর্তিটা এক ঘুমন্ত ভ্যান-চালকের ওপর হেলে পড়ে। তার মৃত্যু হয় সেখানেই। কিছুদিন পর প্রথম আলোতে রিপোর্ট হয় সেই ভ্যান-চালককে নিয়ে। সেখান থেকে জানতে পারলাম যে গ্রামে তার বউ নাকি তাকে নিয়ে চিন্তিত থাকত, ভয় পেত। আর বউকে সাহস দিয়ে হাসিমুখে সেই ভ্যান-চালক বলত-“আমার কোন ভয় নাই বঊ---আমি বাঘের তলে ঘুমাই”।

জীবনটা আসলে বড়ই বিচিত্র। সবার এই বিচিত্র জীবন যেন রঙ-রস ও আনন্দে অটুট থাকে সেই কামনা করি।

Writer's ID
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×