somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেজা ভ্যু এবং তৎসম্বন্ধীয় চিন্তা

১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি জীবনে প্রথমবারের মতো কোথাও ঘুরতে গেছেন, ধরুন বাস থেকে অপরিচিত কোন স্টেশনে নামলেন অথবা বন্ধুরা মিলে কোথাও পিকনিকে গিয়ে লেকের পারে আড্ডা দিচ্ছেন। আশেপাশে হইচই, গান বা এমন কোন আলাপ চলছে যা আপনি আগে কখনোই শোনেন নি, কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার মনে হতে থাকবে আপনি আগেও এসেছেন এখানে, ঠিক এইকথাগুলোই আপনি শুনেছেন কিংবা ধরুন যদি ঘটনাটা হয় আরেক কাঠি সরেস, অর্থাৎ আপনার অনবরত মনে হচ্ছে আপনার বন্ধুটি এখন এই কথাটাই বলবেন এবং আপনার ভেতরকে চমৎকারভাবে নাড়িয়ে দিয়ে বন্ধুটি ওই সময়েই ওই কথাটাই বললেন।

ডেজা ভ্যু। অন্যভাবে বলতে গেলে ফিলিংস অফ ফ্যামিলিয়ারিটি (পরিচিত বোধ)। জীবনের এমন একটা মুহুর্ত আপনি কাটাচ্ছেন, সেই মুহুর্তে আপনার মনে হবে ঠিক একই অবস্থা আপনি আগেও কাটিয়ে এসছেন অর্থাৎ আপনি সেই ঘটনাটাকে আবার রিলিভ করছেন। যদিও শুনতে খুব আশ্চর্য মনে হয়, কিন্তু বিজ্ঞানীরা এটাকে আশ্চর্য হিসেবে নিতে নারাজ। তারা বলছেন এটা সাইকোলোজিক্যাল এনোম্যালি। আপনার মস্তিকে যে স্মৃতিগুলো থাকে, তারা সেসময়টাতে জট পাকিয়ে যায় এবং আপনাকে ভুল তথ্য দিতে থাকে যে আপনি দেখেছেন, শুনেছেন এই একই জিনিস, আগেও।

ডেজ্যা ভ্যু সাধারনত দু রকম। একটা প্যাথলজিক্যাল, যেটা কিনা মৃগীরোগের (এপিলেপ্সি) সাথে সম্পর্কিত, আর আরেকটা নন প্যাথলজিক্যাল, যেটা কিনা একদমই সাধারন সুস্থ মানুষের সাথে ঘটে থাকে। ২০০৪ সালের এক গবেষনায় দেখা গেছে, পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ জীবনের কখনো না কখনো এই ডেজা ভ্যু ফিল করেন।তবে এই ডেজ্যা ভ্যু যদি অস্বাভাবিক দীর্ঘক্ষন চলমান থাকে, তাহলে এটা মানসিক সমস্যার দিকে নিয়ে যেতে পারে।

আর এই বিশেষ ফিলিং দিয়ে ভবিষ্যৎবানী করা যায় এই ধারনা একেবারেই নাই বলে বিজ্ঞানীদের মতামত। তারা বলেন, যদি কখনোবা ডেজ্যা ভ্যু কালীন চিন্তা বাস্তবে মিলেও যায়, সেটা নিছকই কাকতালীয়।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

×