somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাওন আহমাদ
স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

এলোমেলো ভাবোনা

২৩ শে জুন, ২০২২ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় বেশকিছু নতুন ফুলের গাছ নিয়ে আসা হয়েছে। আমি বরাবরই ভীষণ রকমের গাছ প্রেমী মানুষ। একেকটা গাছ আমার কাছে একেকটা সন্তানের মতো।

আমার মন খারাপের সঙ্গী,বিষাদের ভাগিদার,নিঃসঙ্গতায় কথা বলার মিত্র সবকিছুতেই গাছের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে।

গতকাল সন্ধ্যায় নতুন গাছ গুলোর কথা শোনার পর থেকেই ওদের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু অসুস্থতার কারণে সিঁড়ি ভেঙে ছাদে যাবার শক্তি সঞ্চয় করে উঠতে পারিনি গতকাল।

কিন্তু আজ বিকেলবেলা নিজেকে আর আঁটকে রাখতে পারিনি। ধীরেধীরে ঠিকিই চলে গেছি ছাদে।প্রত্যেকটা গাছেই মৌসুমি ফুল ফুটে আছে। একেটার একেক রঙ, একেক রুপ মুগ্ধ করছিলো আমায়। যদিও বাইরের রঙ আর রুপ দেখে বোঝা যাচ্ছিলো না কোন ফুল ভেতরে কেমন সু-গন্ধ পুষে রেখেছে।

একটি ফুলের গাছ দেখিয়ে আমার ভাতিজাকে বললাম "বাবা আমি যদি এই গাছ হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আমার ভাতিজা জিজ্ঞেস করল কেনো? আমি বললাম এরকম সুন্দর ফুলের গাছ হতাম, অনেক সুন্দর সুন্দর ফুল দিতাম। মানুষেরা আমাকে যত্ন করে পুষে রাখতো। তাহলে নিজেকে নিয়ে আর চিন্তা করতে হতো না, মরে যাবার ভয় থাকতো না, কর্মের হিসেব দিতে হতো না, দেখতে হতো না হিংসা, বিদ্বেষ, সংঘাত আর রক্তপাত।

ও কিছুক্ষণ ভেবে উত্তর দিল " আমাদের আগের গাছ গুলোর মতো হলে তো তুমি শুকিয়ে মরে যেতে, কারণ দাদী গাছ গুলো লাগিয়ে হোমটাউন চলে যাবার পর আমরা কেউ আর ছাদেই আসিনি। পানি না দেবার কারণে গাছগুলো শুকিয়ে মরে গেছে!

ওর কথা শুনে মনে একটা বিষাদের হাওয়া খেলে গেলো!অথচ গাছগুলো সঠিক যত্ন পেলে, ফুলে আর সুগন্ধে ছাদটাকে ভরিয়ে রাখতো!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×