somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত ধর্ষন ? ? ?

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা পড়া আমি ছেড়েই দিয়েছি প্রায়ই যে পত্রিকা খুললেই প্রতিদিন খুন আর ধর্ষনের খবর পড়তে হয় সেই পত্রিকা পড়াটা আমার কাছে গুরুত্বপূর্ন মনে হয় না।কারন আমি আর পারছি না আর কতই বা পারব ? পত্রিকার পাতা জুড়ে শুধু ধর্ষন আর গনধর্ষন ।আর কত আমাদের বোনদের নিজেদের ইজ্জ্বত দিতে হবে আর কত নিজেদের বোনদের জীবন দিতে হবে যা দিলে শান্ত হবে ঐ সকল পশু? আর কত ? আর কত ? আজকাল ফেসবুকে ও আর আসতে মন চাইছে না প্রায় দিনই আসছে ওমুক জায়গায় তমুক গনধর্ষনের স্বীকার।গত ২দিন আগে ফেসবুকে দেখলাম কুমিল্লার এক মেয়ে গনধর্ষনের স্বীকার।খবরটা দেখার পর এতটাই খারাপ লাগল যে পৃথীবীটাকেই অর্থহীন মনে হচ্ছিল।মনে হচ্ছিল এই পৃথিবীতে আবেগ অনুভূতি ভালবাসা মূল্যবোধ বিবেকবোধ এগুলোর কোন দাম নাই অথবা আদৌ এগুলা নাই।কি লাভ কি এই খানে থেকে ? আচ্ছা কি দোষ করেছিল টাঙ্গাইলের ঐ মেয়েটি চিটাগং এর ঐ মেয়েটি সাভারের ঐ মেয়েটি কুমিল্লার ঐ মেয়েটি কিছু মস্তিষ্ক বিকৃত মানুষের কিছুসময়ের লালসার কারনে একটা মেয়ের জীবন দিতে হল ? জীবনের শেষ মুহূর্তে কিছু পশু শেষ করে দিল তার স্বর্বস্ব।এইভাবে কি চলতেই থাকবে নাকি আমরা কিছুটা সচেতন হব।আসলে আমরা প্রত্যেকে হয়তবা সেইদিনই সচেতন হব যেইদিন যার নিকট কেউ এই ঘটনার স্বীকার হবে হয়তবা সেইদিনই ।কথাটা একবুক কষ্ট নিয়ে লিখলাম কেননা একটা ওপেন কনর্সাট বা ডিজে পার্টি করলে মানুষের জায়গা দেওয়া কঠিন হয়ে যায় কিন্তু এই সব ধর্ষক বিরোধী কার্যক্রম এ মানুষ নেই ।কাউকে যদি বলি সে একশ প্রশ্ন ছুড়ে দেয়।আচ্ছা বাংলাদেশে কি এত কম ধর্ষন হচ্ছে যতটা পাবলিসিটি হচ্ছে কিন্তু আসলে আরো অনেক ধর্ষন হচ্ছে যা হয়তবা আলোতে আসছে না।আজকে মেয়েদের অবস্হান কোথায় গিয়ে দাড়াচ্ছে ? মেয়েদের কি শুধু ভোগের বস্তু মনে হয়? আমি বুঝিনা মানুষের বিবেক কতটা নিচে নামলে এই টাইপ কাজ করতে দ্বিধা করে না ? আর কত শুনব ধর্ষিতার ক্রন্দন? না আর শুনতে চাই না এখন সময় শোনার ধর্ষকের শাস্তির চিত্‍কার ।এখন আমাদের সময় এসেছে ঐ সকল অপরাধীদের এমন শাস্তি দেওয়ার যাতে বাংলাদেশ থেকে ধর্ষন শব্দটা মুছে যায়।অনলাইন ব্লগারস কমিউনিটি এক হয়েছি আমরা ।আর কোন বোনকে যাতে কাঁদতে না হয় এই উদ্দেশ্যে কাজ করে যাব আমরা ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×