আমি প্রায় একটা শহরের কথা ভাবি ভাবি এমন একটা শহর যেটা অদৃশ্য আর অস্পৃশ্য ধরা যায় না ছোঁয়া যায় না আর দেখা তো যায়ই না শুধুই অনুভব করা যায় ।আচ্ছা এমন শহর কি সত্যিই আছে নাকি আমি অযথা ভাবি তবে আমার কেন জানি মনে হয় এমন একটা শহর আছে অবশ্যই আছে অবশ্য নাও থাকতে পারে কারন আমার একান্ত নিজের ধারনা এটা তবে আমি কল্পনা করে নিতে অসাধারন সুন্দর একটা অদৃশ্য শহর যেটাতে আমি ছাড়া আর কেউই নাই।শুধুই আমি আর শুধুই।এই অদৃশ্য শহরটা আমি চোঁখ বুজলেই দেখি অবশ্য চোঁখ খুললেই দেখি।যখন আমার মনটা খুব খারাপ থাকে তখন আমি এই ছোট অদৃশ্য শহরে চলে আসি ।খুব খুব ভালো লাগে আমার এই ছোট শহরে আসতে।সত্যিই এ যেন অবাস্তবতার বাস্তব প্রতিকৃতি।আমি খুব ভালো ছবি আঁকতে জানি না নয়তো আমি খুব ভালো একটা ছবি আঁকতে পারতাম।আমি আসলে তেমন কিছুই পারি না কোন গুন নাই আমার তবে আমি জানি আমি খুব ভালো কল্পনা করতে পারি।অদৃশ্য শহরটিতে আমি হেঁটে বেড়ায় কেমন জানি ঘোর লাগা একটা পরিবেশ হাঁটতে গেলে মনে হয় এখুনি পড়ে যাব।সাথে সাথে মাথার ভিতরে মাতাল করা গান বাজে জ্বলন্ত আগুনটা ক্রমে কমে বাড়ে আর শেষ হয়।অদ্ভুদ এক ধরনের ফিলিংকস হয় মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার মত কিছুই নেই মৃত্যুতে সকল সুখ।আমি তবুও হাটি আর হাঁটতেই থাকি সামনে পিছনে যদিও কেউ থাকে না তবুও আমার মনে হয় অসংখ্য মানুষের ভীড়ে আমি কিছুতেই হাঁটবার মত ফাঁকা জায়গা পাচ্ছি না বহু দূর থেকে করুন সুরে একটা গানের দুইটা লাইন বার বারই কানে আসে অন্ধ জনে দেহ আলো মৃত জনে প্রান ।রবী বাবুর নিজ কন্ঠে গাওয়া অসম্বব সুন্দর একটা গান।কিন্তু এখানে তো আমি ছাড়া দ্বিতীয় কেহ নাই তাহলে কে বাজালো।মাতাল হয়ে যায় ভাবের মাতাল নিজেকে ছাড়া প্রায় সবই অর্থহীন লাগে ।কি অদ্ভুদ অদৃশ্য শহরটা আমাকে বড় ভালবাসে আমাকে ছাড়া সে কিছুই পারে না করতে।একা একা অদৃশ্য শহরের প্রতিটি রাস্তা আমার চেনা প্রতিটি মোড়ে আমার পদধুলি আমি আমি বড় একা একা আর একা ।আসলে সবার ভাবের জগতে সবাই একা আর আমিও আমার অদৃশ্য শহরে একা
আলোচিত ব্লগ
গল্পঃ যখন মানুষটা চলে যায়

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন
দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন
আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।